...
...
Next Story

‘গ্যাসই তো জ্বলছে না, শুধুই পোজ’, জন্মাষ্টমীর ভোগ রান্নার ভিডিয়ো দিয়ে ট্রোলড, জবাব কঙ্গনার

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ভোগ রাঁধতে গিয়ে এবার কটাক্ষের শিকার কঙ্গনা। এক নেটিজেন মন্তব্য করেন, 'কড়াইয়ের নীচে গ্যাস তো বন্ধ, আর পাত্রটাও আগের থেকে কালো হয়ে রয়েছে— তবে কি স্রেফ পোজ দেওয়ার জন্যই এই ভিডিও?

Published on: Sep 5, 2026, 21:30:29 IST
Advertisement

উৎসবের মৌসুমে মানালির বাড়িতে তৈরি বিশেষ প্রসাদ বা ভোগের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতেই নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ (টুইটার) পোস্ট করা সেই ভিডিওতে এক অনুগামী দাবি করেন, উনুন না জ্বালিয়েই থালা-বাসন চড়িয়ে নাকি রান্নার ভান করছেন অভিনেত্রী! ব্যস, সেই মন্তব্যের কড়া জবাব দিতে এতটুকু সময় নষ্ট করেননি কঙ্গনা।

‘গ্যাসই তো জ্বলছে না, শুধুই পোজ’, জন্মাষ্টমীর ভোগ রান্নার ভিডিয়ো দিয়ে ট্রোলড, জবাব কঙ্গনার (Sumit)
‘গ্যাসই তো জ্বলছে না, শুধুই পোজ’, জন্মাষ্টমীর ভোগ রান্নার ভিডিয়ো দিয়ে ট্রোলড, জবাব কঙ্গনার (Sumit)

কী ঘটেছিল জন্মাষ্টমীর ভিডিওতে?

জন্মাষ্টমী উপলক্ষে মানালির নিজস্ব বাসভবনে বিশেষ মিষ্টি ও ভোগ তৈরিতে ব্যস্ত ছিলেন কঙ্গনা। ভাইরাল সেই ভিডিওর নিচে এক নেটিজেন মন্তব্য করেন, 'কড়াইয়ের নীচে গ্যাস তো বন্ধ, আর পাত্রটাও আগের থেকে কালো হয়ে রয়েছে— তবে কি স্রেফ পোজ দেওয়ার জন্যই এই ভিডিও?

ট্রোলারের মন্তব্য দেখে রুখে দাঁড়িয়ে কঙ্গনা লেখেন, 'এটা হালুয়া নয় ভোগ.. অনেক উপাদানের রান্না আলাদা করে তৈরি করে এই ধাপে একসাথে মেশানো হয়, তারপর তা জমিয়ে কেটে টুকরো করা হয়। যারা মা-বাবা এবং পৃথিবীর ওপর বোঝা, তাদের কাছ থেকে রান্নার জ্ঞান আশা করা যায় না। তুমি শুধু খাওয়ার খাওয়াতে মন দাও, রান্নার চিন্তা করো না!’

তবে এটিই প্রথম নয়, সম্প্রতি একের পর এক মন্তব্য করে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী।

‘জেনারেশন গটার’ ও রামদেব বিতর্ক: আধুনিক হিন্দু নারীদের স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে যুবপ্রজন্মকে ‘জেনারেশন গটার’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি। যার জেরে যোগগুরু স্বামী রামদেব তাঁর তীব্র সমালোচনা করে ‘বিগড়ে যাওয়া মানসিকতা’ বলে মন্তব্য করেন। তবে রাখীবন্ধনের দিন রামদেবের পাঠানো মিষ্টি ও শুভেচ্ছা গ্রহণ করে সেই বিবাদের ইতি টানেন কঙ্গনা।

কৃতি শ্যাননের বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ: সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননের একটি বিজ্ঞাপনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত কুরুচিকর’ বলে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা। তাঁর প্রশ্ন ছিল, পোশাকের এত বৈচিত্র্য থাকতে কেন অন্তর্বাস পরে দাদাকে রাখী পরানোর বিজ্ঞাপন তৈরি হলো? বিতর্ক বাড়তেই বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় সংস্থা।

নিজের স্পষ্টবক্তা ভাবমূর্তির জন্য পরিচিত কঙ্গনা যে ট্রোলারদের এতটুকু জমি ছাড়তে নারাজ, রান্নার ভিডিওর এই সপাট জবাবই তা আরও একবার প্রমাণ করল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe