‘খেলা হবে’ স্লোগান তুলে রাজ্য রাজনীতিতে ঝড় তোলা তৃণমূলের একদা সোশ্যাল মিডিয়া সেলের প্রধান তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের স্ট্যাটাসে ‘Engaged’ লিখে আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তিনি। আর এর পরেই তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা ও কৌতূহল।

জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবাংশু। তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা। প্রায় ছয় বছর ধরে পরিচয়, গত এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। অবশেষে পরিনয়ের দিকে এগোচ্ছে প্রেম।
বাগদানের খবর প্রকাশ্যে আনলেও হবু স্ত্রীর পরিচয় গোপন রেখেছেন দেবাংশু। কিন্তু সুখবর কী চাপা থাকে। সূত্রের খবর অনুযায়ী, দেবাংশুর হবু স্ত্রী মেঘনা হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। একসময় বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থায় কাজ করার পর বর্তমানে কলকাতায় অন্য একটি সংস্থায় কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন দেবাংশু। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়লেও জয় পাননি তিনি। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন ও পরিবারকেই সময় দিচ্ছেন এই তরুণ নেতা। আর এবার তাঁর পরিবার আরও বড় হতে চলেছে।
বাগদানের দিন মেরুন রঙের পাঞ্জাবি পরেছিলেন দেবাংশু। মেঘনার পরনে ছিল মারুন রঙের বেনারসি শাড়ি। সোনালি রঙের ভারী বর্ডার এবং ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। খোলা চুল আর মানানসই গয়নায় ‘মিষ্টি বউ’ মেঘনা। l তাঁর হাতে একগুচ্ছ লাল গোলাপ।
{{/usCountry}}বাগদানের দিন মেরুন রঙের পাঞ্জাবি পরেছিলেন দেবাংশু। মেঘনার পরনে ছিল মারুন রঙের বেনারসি শাড়ি। সোনালি রঙের ভারী বর্ডার এবং ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। খোলা চুল আর মানানসই গয়নায় ‘মিষ্টি বউ’ মেঘনা। l তাঁর হাতে একগুচ্ছ লাল গোলাপ।
{{/usCountry}}রাজনৈতিক ময়দানের নানা ব্যস্ততা ও বিতর্ককে পেছনে ফেলে এবার জীবনের অন্যতম সুন্দর এক অধ্যায়ে পা রাখতে চলেছেন দেবাংশু ও মেঘনা। চার হাত এক হওয়ার সেই বিশেষ দিনের অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন তাঁর অনুগামীরাও।