...
...
Next Story

Tollywood Gossip: একাধিক বিয়ে ভাঙলেও নায়িকার জীবনে নয়া বসন্ত, কম বয়সী টেলি নায়কের সঙ্গে প্রেম করছেন সুন্দরী!

বাতাসে গুনগুন… টলি নায়িকার জীবনে ফের বসন্ত! ডিভোর্স কাঁটা জীবন থেকে সরিয়ে নতুন প্রেমে বিভোর সুন্দরী। বিয়েতে বারবার হোঁচট খেলেও সংসার পাতায় বিশ্বাসী তিনি। এবার টলি নায়কের প্রেমে পড়ছেন অভিনেত্রী।

Published on: Aug 13, 2026, 18:00:18 IST
Advertisement

টলিউডের রঙিন ক্যানভাসে চর্চিত নামের শেষ নেই। তবে এর চর্চিত নামকে ঘিরে ইদানীং এক মিষ্টি প্রেমের গুঞ্জন ছড়িয়েছে স্টুডিওপাড়ার বাতাসে। তিনি একাধিকবার সামাজিক ও আইনি বন্ধনে জড়িয়েছিলেন, আবার জীবনকে নিজের শর্তে সাজিয়ে নিয়ে বারবার বসন্ত এনেছেন নিজের আঙিনায়। প্রেম কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সোশাল মিডিয়ার চর্চাকে তিনি কোনওদিন বেশি আমল দেননি এই সুন্দরী। কিন্তু সাম্প্রতিক এক বিশেষ দিনে যেন সেই গুঞ্জনের আগুনে সামান্য অনুঘটক ছড়িয়ে পড়ল!

বিয়ে ভাঙলেও জীবনে নয়া বসন্ত, কম বয়সী টেলি নায়কের সঙ্গে প্রেম করছেন টলি নায়িকা!
বিয়ে ভাঙলেও জীবনে নয়া বসন্ত, কম বয়সী টেলি নায়কের সঙ্গে প্রেম করছেন টলি নায়িকা!

ঘটনার সূত্রপাত সেই চেনা দিনের চেনা উদযাপনে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের সঙ্গে নায়িকার জীবনেও পার হলো আরও একটি বসন্ত। আর সেই শুভ লগ্নেই সোশাল মিডিয়ায় ভেসে এল এক বিশেষ পুরুষের শুভেচ্ছা বার্তা। খুব মিষ্টি, খুব নিজস্ব এক আলোয় মোড়া সেই পোস্ট। কারুর নাম নেই, শুধু লেখা- ‘শুভ জন্মদিন লাভ’। নায়িকার সঙ্গে তলে তলে এই পুরুষ প্রেম করছেন তা কারুর অজানা নয়।

কে এই পুরুষ?

তিনিও খুব অচেনা কেউ নন। সদ্য শেষ হওয়া এক মেগা ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। যদিও বয়সে তিনি নায়িকার চেয়ে অনেকটা ছোট। হাঁটুর বয়সী যাকে বলে আর কী! নায়কের কেরিয়ারের বয়স মেরে কেটে ৩ বছর। ওদিকে নায়িকা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় তিন দশক! পর্দায় হিরো প্রেমে বিভোর ছিলেন বটে, তবে বাস্তবে কি তিনি এবার রূপোলি পর্দার সেই বিউটির হৃদয়ে 'বৃন্দাবন' গড়ে তুললেন?

তিনি বারবার ভালোবাসার ওপর বিশ্বাস রেখেছেন, তাতে বিয়ে না টিকলেই বা কী আসে যায়! ভাঙা আর গড়ার হিসাব তো জীবনেরই অঙ্গ। তবে নায়িকার জীবনে নতুন বসন্তের বার্তা এলেও এবার তিনি সাবধানী। একসঙ্গে পার্টিতে ঢুকবেন না, বেরোবেন, একসঙ্গে পোজ দেবেন না। প্রেম চলছে গোপনে, তবে মিষ্টি সম্পর্ক যেন দীর্ঘস্থায়ী রূপ পায়!

যদিও দু’পক্ষের কেউই এখনও অবধি সম্পর্কের খাতায় প্রকাশ্যে ‘হ্যাঁ’ লেখেননি। ওদিকে 'উড়ো খবর' অবশ্য বলেই চলেছে— রূপোলি পর্দায় নতুন এই প্রেমের স্ক্রিপ্ট নাকি ইতিমধ্যেই জমে ক্ষীর!

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks