Gorky R Maa: ওটিটি-তে আসছে সৌরভ-দর্শনা জুটি, সঙ্গী হবেন অনন্যা, আসছে কোন সাইকোলজিক্যাল থ্রিলার
Gorky R Maa: নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে- তে আসতে চলেছে গোর্কির মা। ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের এই নতুন সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য। একটি রাতের প্রেক্ষাপটে তৈরি হওয়া একটি গল্পকে ঘিরে তৈরি হয়েছে এই সিরিজ। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়।
Gorky R Maa: নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে- তে আসতে চলেছে ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের এই নতুন সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য। একটি রাতের প্রেক্ষাপটে তৈরি হওয়া একটি গল্পকে ঘিরে তৈরি হয়েছে এই সিরিজ। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়।
ওটিটি-তে আসছে সৌরভ-দর্শনা জুটি, সঙ্গী হবেন অনন্যা
সিরিজের গল্প প্রসঙ্গে
এই সিরিজে মানিক চরিত্রে অভিনয় করবেন সৌরভ। সে একজন প্রোমোটারের অধীনে কাজ করে। প্রোমোটারের নির্দেশ অনুযায়ী সদ্যবিবাহিত মানিক একদিন এক বিধবা নারীর পৈতৃক বাড়ি দখল করতে আসে। ওই বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন অনন্যা।
লাবণ্য নামের ওই বিধবা নারী সেই পুরনো পৈতৃক বাড়িতে নিজের অস্তিত্ব আগলে বেঁচে রয়েছে। কিন্তু লাবণ্যর থেকে সেই বাড়ি উদ্ধার করবে মানিক। একদিকে মানিকের জেদ, অন্যদিকে লাবণ্যর লড়াই, এই দুই মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন লাবণ্যর ছেলে গোর্কি আচমকা আসে বাড়িতে। ওই এক রাতের মধ্যেই তিনটি মানুষের উপস্থিতিতে সামনে উঠে আসে এমন অনেক গভীর সত্য, যা এতদিন সকলের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। একদিকে বাড়িতে অপেক্ষারত স্ত্রী অন্যদিকে নিজের কর্তব্য, সব মিলিয়ে ক্রমশ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে মানিক।
জানা গিয়েছে, মহাশ্বেতা দেবীর বই এবং গোবিন্দর নিহালনির ছবি ‘হাজার চুরাশি মা’-এর উপর ভিত্তি করে সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও এই গল্পে শুধুই মনস্তাত্ত্বিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। সিরিজটি আগামী ১৬ মে ফ্রাইডে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
Home/Entertainment/Gorky R Maa: ওটিটি-তে আসছে সৌরভ-দর্শনা জুটি, সঙ্গী হবেন অনন্যা, আসছে কোন সাইকোলজিক্যাল থ্রিলার