...
...
Next Story

‘অরা ফার্মিং থেকে মগিং', ১৩ বছরের ছেলে আব্রামের থেকে জেন-জি শব্দ শিখছেন ‘ড্যাডি কুল’ শাহরুখ, আপনি মানে জানেন?

রাহিল, সাহিল নাকি রাহুল— আরিয়ান খানের নাম রাখার আগে কোন কোন নাম ভেবেছিলেন শাহরুখ খান? ছোট ছেলে আব্রামের থেকেই প্রথমবার শিখেছেন জেন-জি শব্দ ‘অরা ফার্মিং’ ও ‘মগিং’! ‘কিং’-এর মঞ্চে দুই ছেলের মজার গল্প শোনালেন বাদশা!

Published on: Nov 29, 2026, 09:30:35 IST
Advertisement

বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) যেখানেই যান, তাঁর কথার জাদু এবং রসবোধে মুগ্ধ হয়ে যান উপস্থিত সকলে। শুক্রবার মুম্বইয়ে আয়োজিত ‘মেটা’ (Meta)-র ‘হাউস অফ ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে তাঁর আগামী ছবি ‘কিং’ (King)-এর নতুন গান ‘ড্যাডি কুল’ (Daddy Cool) লঞ্চ করতে হাজির হয়েছিলেন কিং খান। পরিচালক করণ জোহরের সঞ্চালনায় সেই মঞ্চেই নিজের দুই ছেলে— আরিয়ান খান এবং আব্রাম খান-কে নিয়ে দারুণ মজার দুটি গল্প শোনালেন শাহরুখ। জানালেন, বড় ছেলে আরিয়ানের নাম ঠিক করার নেপথ্যে কী যুক্তি কাজ করেছিল এবং ১৩ বছরের ছোট ছেলে আব্রাম কীভাবে তাঁকে আজকের প্রজন্মের (Gen-Z) ভাষা শিখিয়েছে!

‘অরা ফার্মিং থেকে মগিং', ১৩ বছরের ছেলে আব্রামের থেকে জেন-জি শব্দ শিখছেন ‘ড্যাডি কুল’ শাহরুখ, আপনি মানে জানেন?
‘অরা ফার্মিং থেকে মগিং', ১৩ বছরের ছেলে আব্রামের থেকে জেন-জি শব্দ শিখছেন ‘ড্যাডি কুল’ শাহরুখ, আপনি মানে জানেন?

১. রাহিল, সাহিল নাকি রাহুল— কীভাবে ঠিক হয়েছিল আরিয়ান খানের নাম?

অনুষ্ঠানে শাহরুখ জানান, তিনি বিশ্বাস করেন প্রতিটি নামের নিজস্ব একটি ‘অরা’ (Aura) বা আবহ থাকা উচিত, যা শুনলেই মনের ভেতরে একটা মিউজিক বেজে উঠবে। আর সেই ভাবনা থেকেই তিনি বড় ছেলে আরিয়ানের নামকরণ করেছিলেন।

স্মৃতিচারণ করে শাহরুখ বলেন, ‘প্রতিটি নামের সঙ্গেই ভেতরে একটা মিউজিক বাজা উচিত। যেমন ধরুন, যখন আমি আরিয়ানের নাম রাখছিলাম, তখন ভাবছিলাম ওর নাম কী রাখা যায়? রাহিল, সাহিল নাকি রাহুল? সব ক’টাই খুব সুন্দর নাম। কিন্তু তারপর আমি বললাম, না, আমরা ওর নাম রাখব ‘আরিয়ান’। কারণ এই নামটার পেছনে এমন একটা মিউজিক আসবে, যা ওর নিজস্ব অরা তৈরি করবে।’

এরপর মঞ্চে নিজেই গুনগুন করে সেই আবহসংগীত শুনিয়ে দেন বাদশা, যা শুনে হাততালিতে ফেটে পড়ে গোটা হল।

করণ জোহর যখন শাহরুখকে প্রশ্ন করেন যে ‘কিং খান’-এর মতো আইকনিক অরা কীভাবে তৈরি করা যায়, তখন শাহরুখ জানান যে তিনি এই ‘অরা ফার্মিং’ শব্দটি প্রথমবার শুনেছেন তাঁর ১৩ বছর বয়সী ছোট ছেলে আব্রামের কাছ থেকে!

মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শাহরুখ বলেন, ‘আমাদের ছবির গান ‘তু মিল যায়ে’ চলছিল আর সেখানে আমি আমার সিক্স-প্যাক অ্যাবস দেখাচ্ছিলাম। সেটা দেখে আব্রাম আমাকে বলল, ‘তুমি তো অরা ফার্মিং করছ!’ ও-ই আমাকে ‘মগিং’ (Mogging) শব্দটাও শিখিয়েছে— বলেছে যে আমি নাকি সবাইকে মগ (ছাপিয়ে যাওয়া) করছি!’

‘অরা ফার্মিং’ (Aura Farming) হলো জেন-জ়ি (Gen-Z) বা বর্তমান প্রজন্মের একটি জনপ্রিয় ইন্টারনেট স্ল্যাং বা সোশাল মিডিয়া পরিভাষা। এর সহজ অর্থ হলো— ইচ্ছাকৃতভাবে বা সচেতনভাবে এমন কিছু কাজ করা বা অঙ্গভঙ্গি দেখানো, যাতে নিজেকে অত্যন্ত ‘কুল’, আকর্ষণীয়, রহস্যময় এবং আত্মবিশ্বাসী মনে হয়।

প্রসঙ্গত, সমুদ্রসৈকতে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের রোম্যান্টিক গান ‘তু মিল যায়ে’-র সুর দিয়েছেন সচিন-জিগর এবং গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী; সঙ্গে রয়েছে আন্তর্জাতিক পপ তারকা এড শিরানের ইংরেজি র‍্যাপ।

১৫ বছর পর করিনা-শাহরুখ জুটি:

‘ড্যাডি কুল’-এ করিনা-শাহরুখ: শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘ড্যাডি কুল’ গানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর (২০১১ সালের ‘রা.ওয়ান’-এর পর) আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন শাহরুখ খান ও করিনা কাপুর খান। সচিন-জিগরের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও এবং কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।

ছবির প্রেক্ষাপট ও মুক্তি: ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-র পর দীর্ঘ তিন বছর বাদে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন শাহরুখ। ১৯৯৪ সালের ফরাসি ছবি ‘লিওন: দ্য প্রফেশনাল’ (Léon: The Professional) থেকে অনুপ্রাণিত এই ছবিতে একজন বয়স্ক ও ভয়ংকর আততায়ীর (assassin) চরিত্রে দেখা যাবে শাহরুখকে এবং তাঁর শিষ্যার ভূমিকায় অভিনয় করেছেন কন্যা সুহানা খান। এছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত ও সৌরভ শুক্লা। আগামী ২৪শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks