...
...
Next Story

Payel Roy: ভোলে বাবায় রাহুলের মায়ের চরিত্রে দর্শক দেখেছে তাঁকে, রেড হট বিকিনিতে তাক লাগালেন পায়েল

Payel Roy: পর্দায় যাঁকে সাধারণত আটপৌরে ঘরোয়া সাজে বা বয়স্ক চরিত্রে দেখতেই অভ্যস্ত বাঙালি দর্শক, সেই তিনিই এবার ক্যামেরার সামনে এমন এক ‘বোল্ড’ অবতারে অবতীর্ণ হলেন, যা দেখে চোখ কপালে উঠেছে অনুরাগীদের!

Published on: May 18, 2026, 11:30:33 IST
Advertisement

অনস্ক্রিন ইমেজকে এক ঝটকায় ভেঙে চুরমার করে কীভাবে লাইমলাইটে আসতে হয়, তা আরও একবার প্রমাণ করলেন টলিপাড়ার অভিনেত্রী পায়েল রায়। ‘ভোলে বাবা পার করেগা ২’ প্রজেক্টে প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন— সেই পায়েল এবার ধরা দিলেন একেবারে ‘বিকিনি বেব’ লুকে! সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন বোল্ড ফোটোশ্যুট এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে বড় টক অফ দ্য টাউন।

রাহুলের মায়ের চরিত্রে দর্শক দেখেছে তাঁকে, রেড হট বিকিনিতে তাক লাগালেন পায়েল
রাহুলের মায়ের চরিত্রে দর্শক দেখেছে তাঁকে, রেড হট বিকিনিতে তাক লাগালেন পায়েল

ছায়া আর লালিমার যুগলবন্দি:

আলোকচিত্রী সাগ্নিক মজুমদারের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন পায়েল। যেখানে ব্যাকগ্রাউন্ডের গাঢ় মেরুন দেওয়ালের সাথে মিলিয়ে ইটের মতো লাল রঙের টু-পিস বিকিনি সেটে ধরা দিয়েছেন তিনি। গ্ল্যামার আরও বাড়িয়ে তুলতে বিকিনির ওপর আলতো করে চাপিয়েছেন একটি গাঢ় জলপাই-সবুজ (Olive Green) রঙের ওভারকোট বা জ্যাকেট।

চোখ দুটি নিচের দিকে নামানো, মুখে এক চিলতে মিষ্টি হাসি আর অবিন্যস্ত চুলের খোঁপায় তাঁর এই লুক যেন শুধু একটি সাজ নয়, বরং এক আলাদা আত্মবিশ্বাসের মেজাজ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে— ‘Confidence wrapped in shadows and crimson, Not just a look — it’s a whole mood’।

পর্দার চেনা চরিত্রের খোলস ছেড়ে পায়েলের এই আচমকা গ্ল্যামারাস ও সেক্সি রূপ দেখে নেটিজেনদের একাংশ তো রীতিমতো তাজ্জব! কমেন্ট বক্সে বয়ে গিয়েছে লাইক আর আগুনের ইমোজির বন্যা। অনেকেই মন্তব্য করেছেন, ‘পর্দায় এত সাধারণ চেহারার আড়ালে যে এমন গ্ল্যামার কুইন লুকিয়ে আছেন, তা ভাবাই যায়নি।’

অভিনেত্রীদের অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের ফিটনেস ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাটা এখন নতুন ট্রেন্ড। পায়েল রায়ও তাঁর এই ফোটোশ্যুটের মাধ্যমে বুঝিয়ে দিলেন, চরিত্রের প্রয়োজনে তিনি যেমন শাড়ি-সিঁদুরে পারফেক্ট, তেমনই বোল্ড লুকেও স্ক্রিন কাঁপাতে তিনি একাই একশো!

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বয়সে ছোট পায়েল। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন দুজনে । পরবর্তীতে ছবির পর্দাতেও রোম্যান্টিক দৃশ্যে পাওয়া গেছে দুজনকে। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে ভোলে বাবায় রাহুলদা'র মা হতে রাজি হয়েছিলেন পায়েল। সাবলীলভাবে সেই দায়িত্ব পালন করেছেন পায়েল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe