...
...
Next Story

Satipith Kalighat Update: পরিণীতা’র গোপাল এবার কালীসাধক! জি বাংলার সতীপীঠ কালীঘাটে কোন ভূমিকায় দ্রোণ?

পরিণীতার মতো ব্লকবাস্টার মেগা ছেড়েছিলেন স্বেচ্ছায়। এবার নতুন অবতারে জি বাংলার পর্দাতেই ফিরছেন ‘গোপাল’। দ্রোণ মুখোপাধ্যায়কে কোন ভূমিকায় দেখা যাবে সতীপীঠ কালীঘাটে?

Published on: Aug 19, 2026, 12:30:49 IST
Advertisement

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-র দর্শকমহলে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। সেই ধারাবাহিকে ‘গোপাল’ চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। পুরোদস্তুর ‘গ্রিন ফ্ল্যাগ’ স্বামীর চরিত্রে দ্রোণের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। স্বেচ্ছায় পরিণীতার মতো ব্লকবাস্টার মেগা থেকে তিনি সরে দাঁড়ানোয় হতাশ হয়েছিল দর্শক। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে এক সম্পূর্ণ ভিন্ন ও আধ্যাত্মিক অবতারে জি বাংলার পর্দায় ফিরছেন তিনি। প্রখ্যাত মেগা ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এ এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাঁকে।

পরিণীতা’র গোপাল এবার কালীসাধক! জি বাংলার সতীপীঠ কালীঘাটে কোন ভূমিকায় দ্রোণ?
পরিণীতা’র গোপাল এবার কালীসাধক! জি বাংলার সতীপীঠ কালীঘাটে কোন ভূমিকায় দ্রোণ?

কোন চরিত্রে দেখা যাবে দ্রোণকে?

এই ভক্তিমূলক ধারাবাহিকে দ্রোণ মুখোপাধ্যায় অভিনয় করছেন ‘আত্মারাম’ চরিত্রে। আত্মারাম ছিলেন ষোড়শ শতকের একজন মহান কালীসাধক।

মহাত্ম্য ও শক্তিপীঠের সন্ধান: দেবীর দৈব নির্দেশ ও আশীর্বাদ লাভ করেই তিনি কালীঘাটের পবিত্র ভূমির আসল মাহাত্ম্য এবং মহা শক্তিপীঠের অলৌকিক শক্তির সন্ধান পান।

কালী আরাধনার নতুন অধ্যায়: তাঁর তপস্যা, সাধনা ও অচলা ভক্তির পথ ধরেই পরবর্তী সময়ে কালীঘাটে মা কালীর আরাধনার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা ঘটেছিল।

শেয়ার হওয়া ছবিতে দ্রোণকে ধুতি, গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা এবং কাঁধে ঐতিহ্যবাহী ছটানো চুলে একজন নিষ্ঠাবান সাধকের রূপেই ফুটে উঠতে দেখা গেছে।

ভক্তি, ইতিহাস ও পৌরাণিক উপাখ্যানের মিশেলে তৈরি এই মেগা ধারাবাহিকটি কবে থেকে এবং কখন দেখা যাবে?

২৪শে আগস্ট থেকে শুরু হচ্ছে সুব্রত রায় প্রোডাকশনের এই ধারাবাহিক। প্রতি সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯:৩০ টায় (9.30pm) কেবল জি বাংলায় (Zee Bangla)। শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এই মেগা। কারণ ৩১শে অগস্ট থেকে রাত ৯.৩০টার স্লটেই প্রতিদিন সম্প্রচারিত হবে বিগ বস বাংলা। তবে কম্পিটিশন কঠিন! কীভাবে সতীপীঠ হয়ে উঠেছিল আদিগঙ্গার তীরে অবস্থিত কালীঘাট সেই ইতিহাস উঠে আসবে এই মেগায়। এইসিরিয়ালে থাকছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, এবং খুদে অভিনেত্রী মহনিয়াও।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe