...
...
Next Story

Alia Bhatt: 'কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না…', আলিয়াকে নিয়ে উদাসীন বিদেশিরা, জবাব নায়িকার

২০২৬-এর কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি নিয়ে যখন নেটপাড়ার একাংশ কাটাছেঁড়া করতে ব্যস্ত, তখন স্রেফ একটি লাইনেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন রণবীর-ঘরণী।

Published on: May 15, 2026, 08:00:51 IST
Advertisement

ফরাসি সৈকতে রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক মহলে ভারতের মান বাড়িয়েছেন আলিয়া ভাট। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মানসিকতা থেকে নিস্তার নেই কারও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হচ্ছিল, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়াকে পাত্তাই দেননি। এই সুযোগে এক নেটিজেন আলিয়ার পোস্টে মন্তব্য করেন— ‘কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি!’ সঙ্গে একটি হাসির ইমোজি।

'কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না…', আলিয়াকে নিয়ে উদাসীন বিদেশিরা, জবাব নায়িকার
'কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না…', আলিয়াকে নিয়ে উদাসীন বিদেশিরা, জবাব নায়িকার

আলিয়ার ‘কিলার’ রিপ্লাই:

সাধারণত আলিয়া এই ধরনের ট্রোল এড়িয়ে চলেন। কিন্তু এবার তিনি দমে যাওয়ার পাত্রী নন। অত্যন্ত মার্জিত অথচ তীক্ষ্ণ ভাষায় তিনি উত্তর দিলেন— ‘ কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ (Why pity love? You noticed me)’ ব্যাস! আলিয়ার এই এক লাইনেই কুপোকাত ট্রোলার। অভিনেত্রীর এই উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছেন লক্ষ লক্ষ অনুরাগী। ভক্তদের মতে, আলিয়া কেবল লাল গালিচায় আগুন ঝরাননি, বরং সমালোচকদের ‘ধুয়ে’ দিয়েছেন।

পাশে দাঁড়িয়েছেন অ্যালি গোনি:

আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেতা অ্যালি গোনিও। তিনি ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাঁকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। মজা না করে আমাদের উচিত তাঁকে সমর্থন করা।”

Alia Bhatt hits back at troll.

এ বছর দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়াকে। কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলে ‘নীল গাউন’— আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে কর্ণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা। বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তাঁর দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।

সামনে ‘আলফা’র ধামাকা:

ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন সরিয়ে আলিয়া এখন মন দিয়েছেন তাঁর আসন্ন ছবি ‘আলফা’ (Alpha)-তে। যশরাজ স্পাই ইউনিভার্সের এই ছবিতে স্পাই অবতারে ধরা দেবেন তিনি। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে অনিল কাপুর এবং ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

আলিয়া বুঝিয়ে দিলেন, ট্রোলাররা যতই হিংসে করুক, তিনি নিজের কাজেই বিশ্বাসী। আর তাঁর এই অদম্য আত্মবিশ্বাসই তাঁকে ‘গ্লোবাল আইকন’ হিসেবে প্রতিষ্ঠিত করছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe