...
...
Next Story

Sreemoyee 2nd Baby: দ্বিতীয়বার মা হলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী, ১৯ মাসের কৃষভির ভাই হল না বোন?

মেয়ের বয়স সবে ১৯ মাস। ফের মা হলেন শ্রীময়ী চট্টরাজ। মেয়ের পর এবার কাঞ্চন-শ্রীময়ীর কোলে এল ছেলে। কী নাম রাখলেন?

Published on: Jul 25, 2026, 18:20:34 IST
Advertisement

টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় দম্পতি কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ-এর পরিবারে এলো খুশির নতুন জোয়ার। আবার মা হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ীর কোল আলো করে এবার এলো এক ফুটফুটে পুত্র সন্তান। মাস দুয়েক আগেই শ্রীময়ীর দ্বিতীয় প্রেগন্যান্সির জল্পনা চাউর হয়েছিল, কিন্তু তা ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমবারও গোপনই রেখেছিলেন তাঁরা।

দ্বিতীয়বার মা হলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী, ১৯ মাসের কৃষভির ভাই হল না বোন?
দ্বিতীয়বার মা হলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী, ১৯ মাসের কৃষভির ভাই হল না বোন?

মেয়ে 'কৃষভি' (Krishvi)-র পর এবার কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারে আগমন ঘটলো এক ছোট্ট রাজপুত্রের। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজেদের এই পরম আনন্দের খবর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

নাম রাখা হলো ‘কৃষিভ’

সামাজিক মাধ্যমে শেয়ার করা ফ্যামিলি ফটোশুটের ছবিতে তাঁদের প্রথম সন্তান কৃষভি-কে কাঞ্চনের কাঁধে দেখা যাচ্ছে, আর পাশে অন্তঃসত্ত্বা রূপের সুন্দর পোজে ধরা দিয়েছেন শ্রীময়ী।

ছবিটির নিচে এক আবেগঘন বার্তায় তাঁরা লেখেন, ‘আজ আমাদের হৃদয় এবং আমাদের বাড়ি আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই ‘কৃষিভ’ আজ আমাদের মাঝে এসেছে, আর আমাদের ছোট্ট পরিবার ৩ থেকে ৪ জনে পরিণত হলো। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষা আর সইছে না। পরিবারে তোমাকে স্বাগতম, কৃষিভ!’

কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের সূচনা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া— সবকিছু নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনার শেষ ছিল না। তবে সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিজেদের মতো করে সুন্দর সংসার সাজিয়েছেন দুজনে। তাঁদের প্রথম সন্তান কন্যা 'কৃষভি'-র জন্মের পর এবার পুত্র সন্তানের আগমনে তাঁদের সংসার পূর্ণতা পেল। দাদা কৃষ্ণের সাথে মিলিয়ে ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ (Krishiv)।

শুভেচ্ছার জোয়ার টেলিপাড়ায়

মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। সামাজিক মাধ্যমে শ্রীময়ীর পোস্ট হতেই টলিউডের বন্ধু-বান্ধব, সহশিল্পী ও অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কাঞ্চন-শ্রীময়ীকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা পাঠাচ্ছেন সবাই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe