...
...
Next Story

সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

চলতি বছরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন গজকিশোরী রাজযোগ তৈরি হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই যোগ তৈরি হওয়ার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারাও উপকৃত হবেন এবং তাদের কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করবেন।

Updated on: Jan 23, 2026, 21:36:54 IST
Advertisement

চলতি বছরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন গজকিশোরী রাজযোগ তৈরি হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই যোগ তৈরি হওয়ার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারাও উপকৃত হবেন এবং তাদের কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করবেন।

সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ
সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ

২৩ জানুয়ারি সকাল ৮:৩০ মিনিট নাগাদ চন্দ্র মীন রাশিতে গমন করবে। চতুর্থ ঘরে, কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে ফলে তৈরি হবে এই যোগ। এই যোগ তৈরি হওয়ার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা পাবেন সম্মান, সম্পদ, সমৃদ্ধি এবং কর্মজীবনে আসবে অগ্রগতি। এই ব্যক্তিটা দেবী সরস্বতীর আশীর্বাদ পাবেন এবং জীবনে করতে পারবেন উন্নতি।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির নাম রয়েছে এই তালিকায়

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে সম্মান পাবেন এবং সমস্ত স্বপ্ন পূরণ হবে এদের। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পরিবারদের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এই সময় অংশীদারত্ব সম্পর্কিত কাজের লাভের সম্ভাবনা বেশি থাকবে। কর্মজীবনে খুলে যাবে উন্নতির পথ।

মিথুন রাশি: এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে ইতিবাচক ফলাফল আসতে চলেছে। শিল্প বা কেরিয়ারে যথেষ্ট ভালো ফলাফল পাবেন। পুরনো বন্ধু-বান্ধব এবং দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারবেন। অবিবাহিত জীবনে বিশেষ ব্যক্তির আগমন হতে চলেছে। বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যা আপনাকে মানসিক শান্তি দেবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe