সপ্তাহের শুরুতেই ‘আদর বাড়ি’ বিগ বস হাউজকে বিদায় জানালেন ঝিলম গুপ্ত। মন খারাপ তাঁর ভক্তদের। কেউই এই বিদায় মেনে নিতে পারছেন না। একইসঙ্গে কুড়ে কুড়ে খাচ্ছে প্রিয় প্রতিযোগির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। কী হয়েছে ঝিলমের, কোন মেডিক্যাল রিপোর্টের কথা বলে ঝিলমকে ঘর থেকে বেরানোর নির্দেশ দিলেন বিগ বস, প্রশ্ন সবার মনে।

হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউজ’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। জানা যাচ্ছে পিত্তথলির পাথর বড় হয়ে যাওয়ায় এবং চিকিৎসকদের কঠোর পরামর্শের পর নির্মাতারা তড়িঘড়ি ঝিলমকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
পিত্তথলিতে পাথর! অস্ত্রোপচার করতে হবে ঝিলমের:
মেয়ের শরীর খারাপ ও বিগ বস ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের উত্তর দিতে গিয়ে সত্য তুলে ধরেছেন ঝিলম গুপ্তর বাবা। এক চিকিৎসকের প্রশ্নের জবাবে কমেন্ট বক্সে তিনি লেখেন— ‘Gallbladder stone (পিত্তথলিতে পাথর) বড় হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অপারেশন করতে হবে। আপনি ডাক্তার হয়ে জানতে চাইলেন বলে জানালাম, আমি ওর বাবা।’
হেটার্সদের কড়া জবাব ঝিলমের বাবার:
মেয়ের বিগ বস থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর নেটিজেন যখন ট্রোল ও কটাক্ষে মেতে উঠেছেন, তখন অত্যন্ত মার্জিত কিন্তু কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃতি কনটেন্ট ক্রিয়েটরের বাবা। তিনি আক্ষেপের সুরে কমেন্টে যোগ করেন—'আপনি দুঃখ পেয়েছেন দেখে ভালো লাগল, অনেকে আনন্দ করছে। তাদের শুভেচ্ছা জানাই।'
বিগ বসের আবেগঘন বিদায়বাণী:
{{/usCountry}}বিগ বসের আবেগঘন বিদায়বাণী:
{{/usCountry}}হঠাৎ করেই বিগ বসের নির্দেশে ভেঙে পড়ে পুরো হাউস। তবে বিদায়লগ্নে বিগ বসের গম্ভীর কণ্ঠস্বরে ঝরে পড়েছিল অগাধ স্নেহের সুর। ঝিলমের উদ্দেশে বিগ বস অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন—'আশা করি, বিগ বসের ঘর থেকে আপনি নিয়ে যাবেন নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালবাসা। আপনার আগামীদিনগুলো সাফল্য, আনন্দে এবং নয়া সম্ভাবনায় ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।' এমন কিছু ঘটতে পার, তার জন্য হয়ত মানসিকভাবে খানিক প্রস্তুত ছিলেন ঝিলম।
কান্নায় ভাসল হাউস, শেষ স্পর্শে আগমনী গান:
বিগ বসের নির্দেশ পাওয়ার পর ঘর ছাড়ার আগে সহ-প্রতিযোগীদের কাছ থেকে একটু বাড়তি সময় চেয়ে নেন ঝিলম। শেষবারের মতো সবাইকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন তিনি। ততক্ষণে জীতু কমল, নিরঞ্জন, মনামী, ভরত কল থেকে করে বাকি প্রতিযোগীদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, অনেকেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
তবে এই থমথমে ও বিষাদময় পরিবেশেই তৈরি হয় এক অভাবনীয় স্বর্গীয় মুহূর্ত! সহ-প্রতিযোগীদের সঙ্গে মেঝতে বসে চোখের জল সামলে ঝিলম গেয়ে ওঠেন মা দুর্গার আগমনী গান! চোখে জল এবং গলার সুর ভিজিয়ে বাকি প্রতিযোগীরাও একসঙ্গে গান গেয়ে বিদায় জানান ঝিলমকে।
শারীরিক কারণে ঝিলমের এই আকস্মিক বিদায় শুধু বিগ বস হাউসের সমীকরণকেই পুরোপুরি বদলে দিল না, বরং লাখ লাখ অনুরাগীর মন ভেঙে চুরমার করে দিল।