...
...
Next Story

Hiya Mukherjee: ‘গঙ্গা’ হিয়ার জীবনে ‘নতুন সদস্য’, আলাপ করালেন অভিনেত্রী! কত খরচ পড়ল?

Hiya Mukherjee: ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া বর্তমানে সাহেব ভট্টাচার্যের বিপরীতে ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন। হিয়ার জীবনে এল নতুন সদস্যা।

Published on: Jun 27, 2026, 15:37:44 IST
Advertisement

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম শীর্ষ নাম হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)। ‘গীতা এলএলবি’ (Geeta LLB) ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে সাফল্যের শীর্ষে উঠে এসেছিলেন তিনি। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘গঙ্গা’ (Ganga)-য় অভিনেতা সাহেব ভট্টাচার্যর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হিয়া। পর্দায় গঙ্গার সঙ্গে পাঙ্গা নেওয়া মুশকিল, ওদিকে বাস্তবেও একের পর এক মাইলস্টোন ছুঁচ্ছেন এই তরুণী। এবার তাঁর সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক— জীবনের এক মস্ত বড় স্বপ্নপূরণ করে নিজের ঘরে নতুন বিলাসবহুল গাড়ি আনলেন অভিনেত্রী।

‘গঙ্গা’ হিয়ার জীবনে ‘নতুন সদস্য’, আলাপ করালেন অভিনেত্রী! কত খরচ পড়ল?
‘গঙ্গা’ হিয়ার জীবনে ‘নতুন সদস্য’, আলাপ করালেন অভিনেত্রী! কত খরচ পড়ল?

শোরুম থেকে নিজের পছন্দের ব্র্যান্ড নিউ লাল রঙের ধামাকা গাড়ির সাথে একটি চমৎকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিয়া।

হিয়ার গ্যারেজে নতুন অতিথি: এমজি হেক্টর প্লাস (MG Hector Plus)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি অনুযায়ী, অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা এমজি (Morris Garages)-র একটি জমকালো লাল রঙের এমজি হেক্টর প্লাস (MG Hector Plus) এসইউভি (SUV) গাড়ি কিনেছেন। ছবিটিতে সাদা-কালো কম্বিনেশনের একটি চমৎকার শর্ট ড্রেসে পাওয়া গেল হিয়াকে। পায়ে স্টিলেটো। গঙ্গার এই অবতার সত্যিই চমকে দেবে। নিজের নতুন গাড়ির সামনে পোজ দিতে দেখা গেছে হিয়াকে।

গাড়ির আকাশছোঁয়া দাম এবং দুর্দান্ত ফিচার্স

কলকাতার বাজারে ২০২৬ সালের জুন মাসের বর্তমান হিসাব অনুযায়ী, এই বিলাসবহুল এমজি হেক্টর প্লাস গাড়িটির অন-রোড দাম (On-Road Price in Kolkata) শুরু হচ্ছে প্রায় ১৯.৯৩ লক্ষ টাকা থেকে, গাড়িটির সর্বোচ্চ দাম পৌঁছাতে পারে ২৩.২ লক্ষে। গাড়ির সিটিং ক্যাপাসিটি ৬ অথবা ৭, ইঞ্জিন ও ট্রান্সমিশনের ওপর ভিত্তি করে এর দামের তারতম্য হয়ে থাকে।

ডিজাইন: হিয়ার কেনা এই নতুন ২০২৬ ফেসলিফ্ট মডেলটিতে রয়েছে সম্পূর্ণ রিডিজাইন করা ফ্রন্ট এন্ড, একটি চমৎকার ‘ক্রোম-হেভি’ গ্রিল, নতুন এলইডি ডিআরএল (LED DRL) সিগনেচার এবং চোখ ধাঁধানো ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।

ইন্টেরিয়র ও প্রযুক্তি: গাড়ির ভেতরে রয়েছে জেসচার কন্ট্রোল সহ একটি বিশাল ১৪ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং সম্পূর্ণ নতুন ‘আর্বান ট্যান’ কালার স্কিম।

পারফরম্যান্স: এটি মূলত একটি শক্তিশালী ১৪৫১ সিসির টার্বো পেট্রোল ইঞ্জিনে চালিত, যা ড্রাইভিংকে করে তোলে অত্যন্ত আরামদায়ক ও রাজকীয়।

শুভেচ্ছার বন্যা অনুরাগী ও টেলিপাড়ার বন্ধুদের

নিজের উপার্জনে এত কম বয়সে এত বড় এবং বিলাসবহুল একটি গাড়ি কেনার জন্য হিয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। ‘গঙ্গা’ ধারাবাহিকের সহ-অভিনেতা থেকে শুরু করে স্টুডিও পাড়ার বন্ধু— সকলেই হিয়ার এই নতুন গাড়ি কেনার পোস্টে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘তোমার এই কঠোর পরিশ্রম এবং সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক, নতুন গাড়ির জন্য অনেক অভিনন্দন গঙ্গা!’ সুন্দরী হিয়াকে অভিনন্দন জানিয়েছেন নন্দিনী দত্ত, অঙ্গনা রায়রা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe