...
...
Next Story

কৃষ্ণমূর্তি চুরির অপবাদ জুটল গঙ্গার কপালে, স্ত্রীকে নির্দোষ প্রমাণ করবে অর্জুন?

‘গঙ্গা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী বারবার গঙ্গাকে প্যাঁচে ফেলার চেষ্টা করে অর্জুনের ভাই কিন্তু কোনও না কোনও ভাবে নিজেকে বাঁচিয়ে আনে গঙ্গা। গঙ্গাকে বিপদের হাত থেকে বাঁচানোর পেছনে রয়েছে অর্জুনও। কিন্তু ঘরের বাইরে নয় ঘরের ভেতরেও শত্রুরা গঙ্গাকে নাজেহাল করার চেষ্টা করে চলেছে।

Published on: Sep 1, 2026, 16:30:45 IST
Advertisement

‘গঙ্গা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী বারবার গঙ্গাকে প্যাঁচে ফেলার চেষ্টা করে অর্জুনের ভাই কিন্তু কোনও না কোনও ভাবে নিজেকে বাঁচিয়ে আনে গঙ্গা। গঙ্গাকে বিপদের হাত থেকে বাঁচানোর পেছনে রয়েছে অর্জুনও। কিন্তু ঘরের বাইরে নয় ঘরের ভেতরেও শত্রুরা গঙ্গাকে নাজেহাল করার চেষ্টা করে চলেছে।

কৃষ্ণমূর্তি চুরির অপবাদ জুটল গঙ্গার কপালে
কৃষ্ণমূর্তি চুরির অপবাদ জুটল গঙ্গার কপালে

জন্মাষ্টমী উপলক্ষে ‘গঙ্গা’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমীর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু পুজোর মাঝেই হঠাৎ করে গঙ্গার শাশুড়ি মা বলে ওঠেন, কৃষ্ণমূর্তি নকল। ভয় পেয়ে যায় গঙ্গা। গঙ্গাকে চোর বলে অপবাদ দিতে শুরু করে শালু।

আরও পড়ুন: 'একমাত্র মীর এই নামটা জানে', ভালোবেসে সুদীপ্তাকে কী বলে ডাকতেন ঋতুপর্ণ?

ঠিক তখনই সেখানে চলে আসে অর্জুন। অর্জুনের তীক্ষ্ণ বুদ্ধি প্রমাণ করে যে আসল কৃষ্ণমূর্তি আর কোথাও নয় লুকিয়ে রাখা আছে তালের মধ্যে। যেখানে বাকি কোনও তাল গোটা নেই সেখানে একটি মাত্র তাল গোটা পড়ে আছে আর তার মধ্যেও আঠা লাগানো।

আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

গঙ্গা ধারাবাহিকের এই টানটান পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় এক সপ্তাহ ব্যাপী অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে এই স্পেশাল এপিসোড দেখতে পাওয়া যাবে গঙ্গা ধারাবাহিকে। ধারাবাহিক সম্প্রচারের সময় ঠিক রাত নটা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks