Ganga: 'হিরোইন বলে কি সুইমিং কস্টিউম...', ‘গঙ্গা’- র নতুন প্রমো দেখে কি প্রশ্ন নেটিজেনের?
Ganga: ‘গঙ্গা’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে অর্জুনের কথামতো সাঁতার শিখছে গঙ্গা। কিন্তু সেই আঘাত সত্ত্বেও শুধুমাত্র অর্জুনের কথা ভেবে সে যোগ দেয় কম্পিটিশনে। কিন্তু কম্পিটিশনে যোগ দিলেই তো হলো না, পদে পদে যে বিপদ গঙ্গাকে তারা করে বেড়াচ্ছে সেটা কি করে এড়াবে সে?
Ganga: ‘গঙ্গা’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে অর্জুনের কথামতো সাঁতার শিখছে গঙ্গা। কিন্তু এর মধ্যেই তার পায়ে আঘাত লাগে। কিন্তু সেই আঘাত সত্ত্বেও শুধুমাত্র অর্জুনের কথা ভেবে সে যোগ দেয় কম্পিটিশনে। কিন্তু কম্পিটিশনে যোগ দিলেই তো হলো না, পদে পদে যে বিপদ গঙ্গাকে তারা করে বেড়াচ্ছে সেটা কি করে এড়াবে সে?
গঙ্গা- র নতুন প্রমো দেখে কি প্রশ্ন নেটিজেনের?
গঙ্গা ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখানো হচ্ছে, গঙ্গা অর্জুনের সম্মান বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ মেরেছে। কিন্তু মাঝ গঙ্গায় তার পায়ে বেঁধে দেওয়া হয় বড় পাথর। সেই পাথরের ভারে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করে গঙ্গা।
এদিকে কম্পিটিশনের শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় অর্জুন। অর্জুনকে দেখে সবাই বলে, প্রায় ১০ মিনিট হয়ে গিয়েছে গঙ্গা এখনও নদী থেকে উঠে আসেনি। এই কথা শুনেই বিচলিত হয়ে পড়ে অর্জুন। সে নদীর ধারে দাঁড়িয়ে গঙ্গার নাম ধরে ডাকতে শুরু করে।
কিন্তু এই প্রোমোটি দেখে নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন করেছে কমেন্ট বক্সে যার মধ্যে একজন লিখেছেন, হিরোইন বলে কি সুইমিং কস্টিউমটাও পড়ানো গেল না? অন্য একজন লিখেছে, ইতিহাস সাক্ষী নায়িকারা কখনো মরে না। তৃতীয় একজন লিখেছেন, হ্যাঁ একদম ঠিক কথা, গঙ্গা তলিয়ে যাবে আর যমুনা ফিরে আসবে কি বুঝলেন? তিন বোন!!
প্রসঙ্গত, ধারাবাহিকে অর্জুন একজন পুলিশ অফিসার। এই চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। অন্যদিকে গঙ্গা চরিত্রে অভিনয় করছেন গীতা এলএলবি খ্যাত হিয়া মুখোপাধ্যায়। ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করছেন কৌশম্বি চক্রবর্তী এবং সুদীপ সরকার।
‘গঙ্গা’ সিরিয়ালের এই স্পেশাল এপিসোড দেখানো হবে ১৪ থেকে ১৬ মে, ঠিক রাত ৯টায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগে সাহেবকে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। ধারাবাহিকের সুস্মিতার বিপরীতে সাহেবের সেই জুটি এখনও চর্চিত।
Home/Entertainment/Ganga: 'হিরোইন বলে কি সুইমিং কস্টিউম...', ‘গঙ্গা’- র নতুন প্রমো দেখে কি প্রশ্ন নেটিজেনের?