...
...
Next Story

Ganga: অর্জুনকে জোর করে বিয়ে করতে যায় অহনা, উচিত শিক্ষা দিতে কী করল গঙ্গা?

Ganga: সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায় অভিনীত গঙ্গা ধারাবাহিকটির গল্প এখন বেশ জমে উঠেছে। গঙ্গাকে না ভালোবেসে বিয়ে করলেও অর্জুন গঙ্গাকে খুব ভালো বন্ধু বলে মনে করে আর তাই গঙ্গার ক্ষতি হোক এটা অর্জুন কখনওই চায় না। অন্যদিকে গঙ্গাও অর্জুনকে প্রাণ দিয়ে আগলে রাখে।

Published on: May 18, 2026 05:44 PM IST
Advertisement

Ganga: সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায় অভিনীত ‘গঙ্গা’ ধারাবাহিকটির গল্প এখন বেশ জমে উঠেছে। গঙ্গাকে না ভালোবেসে বিয়ে করলেও অর্জুন গঙ্গাকে খুব ভালো বন্ধু বলে মনে করে আর তাই গঙ্গার ক্ষতি হোক এটা অর্জুন কখনওই চায় না। অন্যদিকে গঙ্গাও অর্জুনকে প্রাণ দিয়ে আগলে রাখে।

অর্জুনকে জোর করে বিয়ে করতে যায় অহনা
অর্জুনকে জোর করে বিয়ে করতে যায় অহনা

খুব সম্প্রতি গল্পে দেখানো হয়েছিল গঙ্গা, অর্জুনের সম্মান রক্ষার জন্য নদীতে ঝাঁপ দেয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু সেই সময় তার পায়ে বেঁধে দেওয়া হয় একটা বড় পাথর যার ফলে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ায় গঙ্গা। যদিও পড়ে সে প্রাণে বেঁচে যায়।

আরও পড়ুন: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

তবে এবার ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেল সেটা গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে চলে গেল। ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, অহনা হাতে সিঁদুর নিয়ে জোর করে অর্জুনকে বলে যাতে অর্জুন তাকে বিয়ে করে। অর্জুন রাজি হয় না কারণ সে বিবাহিত। কিন্তু অহনা তাকে কিছুতেই ছাড়ে না।

ঠিক সেই সময় সেখানে চলে আসে গঙ্গা। অহনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মেঘনাথের হাতে অহনার সিঁদুর দান করিয়ে দেয় গঙ্গা। সেখানে থাকা সকলে হকচকিয়ে যায় গোটা ঘটনায়। এই ঘটনার পর অহনা অর্জুনের ভাইয়ের বউয়ের পরিচিতি পাবে, কিন্তু যতই মেঘনাদের হাত দিয়ে অহনাকে সিঁদুর পরিয়ে দেওয়া হোক না কেন, এত সহজে কি মুক্তি পাবে গঙ্গা?

আরও পড়ুন: ‘চিরদিনই’ শেষ দিনের শ্যুটিং শেষ, বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর-সন্তু-মেঘরাজের

কারণ এই ধারাবাহিকে একদিকে যেমন অহনা নেতিবাচক চরিত্র তেমন অন্যদিকে মেঘনাথও কিন্তু নেতিবাচক চরিত্র। এই দুটি চরিত্র যখন একসঙ্গে মিলে ক্ষতি করার চেষ্টা করবে সেই ঝড় কি সামলাতে পারবে গঙ্গা? কতটা পাশে পাবে অর্জুনকে?

ধারাবাহিকে মেঘনাদ চরিত্রে অভিনয় করছেন সুদীপ সরকার এবং অহনা চরিত্রে অভিনয় করছেন কৌশম্বি। বাকি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন সুব্রত গুহ রায়, রাইমা সেনগুপ্ত, সন্দীপ চক্রবর্তী, মানসী সেনগুপ্ত, সিন্ধুজা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe