গঙ্গাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা! অর্জুন কি পারবে বাঁচাতে?

গঙ্গা বারবার করছে বিপদের মুখে, নেপথ্যে অবশ্যই রয়েছে মেঘনাদ। কিন্তু প্রতিবারই কোন না কোনভাবে সে প্রাণে বেঁচে যায়। সমস্যার মুখে পড়লেও বুদ্ধির জোরে নিজেকে বাঁচিয়ে আনতে পারে সে। এবার তেমনি একটি সমস্যার মুখে আবার পড়তে চলেছে গঙ্গা।

Published on: Aug 23, 2026, 13:15:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গঙ্গা বারবার করছে বিপদের মুখে, নেপথ্যে অবশ্যই রয়েছে মেঘনাদ। কিন্তু প্রতিবারই কোন না কোনভাবে সে প্রাণে বেঁচে যায়। সমস্যার মুখে পড়লেও বুদ্ধির জোরে নিজেকে বাঁচিয়ে আনতে পারে সে। এবার তেমনি একটি সমস্যার মুখে আবার পড়তে চলেছে গঙ্গা।

অর্জুন কি পারবে বাঁচাতে?
অর্জুন কি পারবে বাঁচাতে?

গঙ্গা ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, মেঘনাদ গঙ্গাকে একটি পাচারচক্রের হদিস দেয়। সে গঙ্গাকে বলে, গঙ্গা যেন তাড়াতাড়ি গিয়ে সেখানে যায় আর পাচারচক্রীদের আটকায়। বিন্দুমাত্র দেরি না করে গঙ্গা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে।

আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

এরপরই দেখতে পাওয়া যায় নদীর বুকে একটি নৌকায় গঙ্গা, দুষ্কৃতীদের ধরছে কিন্তু সে একেবারেই জানে না দুষ্কৃতীদের আগে থেকেই খবর দেওয়া হয়ে গিয়েছে যে গঙ্গা তাদের ধরতে আসছে। নির্দিষ্ট সময় গঙ্গা সেখানে গেলেই পিছন থেকে গঙ্গার মাথায় আঘাত করা হয় আর তাকে ঢুকিয়ে দেওয়া হয় এটি জল ভর্তি ড্রামের মধ্যে। মুহূর্তের মধ্যে গঙ্গার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়।

কিন্তু গঙ্গাকে বাঁচাতে সেখানে ছদ্মবেশে হাজির হয় অর্জুন। সে তাড়াতাড়ি ড্রাম থেকে গঙ্গাকে উদ্ধার করে। এরপর দুজনে একসঙ্গে মোকাবিলা করে শত্রুর। কিন্তু শত্রু দমন হলেও গঙ্গা কি কোনদিন জানতে পারবে এই সবকিছুর পেছনে কে আছে? যদি জানতেও পারে তাহলে কি আগামী দিনে গঙ্গা ন্যায়বিচার আনতে পারবে নিজের জন্য?

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

গঙ্গা ধারাবাহিকের এই এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে আগামী ২৪ অগস্ট অর্থাৎ সোমবার। রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। মেঘনাদের মরণ ফাঁদ থেকে গঙ্গা কীভাবে নিজেকে উদ্ধার করবে আর শত্রু দমন করবে সেটাই দেখা যাবে আগামী পর্বে।