জুবিনের প্রিয় কলকাতায় এলেন গরিমা, শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং
গতবছর ১৯ সেপ্টেম্বর চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান অসম তথা গোটা বিশ্বের সুপরিচিত গায়ক জুবিন গর্গ। সংগীত শিল্পীর মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা অসম। প্রয়াত সঙ্গীতশিল্পীকে সম্মান জানানোর জন্য একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে অসম সরকারের তরফ থেকে।
গতবছর ১৯ সেপ্টেম্বর চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান অসম তথা গোটা বিশ্বের সুপরিচিত গায়ক জুবিন গর্গ। সঙ্গীতশিল্পীর মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা অসম। প্রয়াত সঙ্গীতশিল্পীকে সম্মান জানানোর জন্য একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে অসম সরকারের তরফ থেকে।
শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং
জুবিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিন ব্যাপী একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অসমে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জুবিনের স্ত্রী গরিমা। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুবিনের অনুরাগীরা আসবেন। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে গান থেকে সংস্কৃতিঅনুষ্ঠান, সবকিছুই হবে। সেদিন আয়োজন করা হবে ভগবত নামকীর্তনের।
অসমে এই অনুষ্ঠানের আগেই এবার কলকাতায় এলেন জুবিনের স্ত্রী গরিমা। সারা বিশ্বের প্রিয় শহরগুলির মধ্যে জুবিনের প্রিয় শহর ছিল এই কলকাতা। খুব স্বাভাবিকভাবেই স্বামীর মৃত্যুর পর কলকাতায় পা দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গরিমা। তবে কলকাতায় আসার পেছনে রয়েছে অন্য একটি উদ্দেশ্য, সেটি হল শীঘ্রই মুক্তি পাবে ‘লাভ ইউ জুবিনদা’।
এই সিনেমার অন্যতম অংশ হলেন স্বয়ং গরিমা। ১০ তারিখ কলকাতায় পা রেখেই তিনি সোজা চলে গিয়েছেন শুটিং ফ্লোরে। জোর কদমে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। শুটিংয়ের ফাঁকেই সাংবাদিকদের গরিমা জানান, জুবিনের স্মৃতিতে তৈরি হওয়া এই সিনেমার অংশ হতে পেরে তিনি ভীষণ আপ্লুত। যেহেতু এই সিনেমাটি জুবিনের জীবন ধীরে তৈরি তাই খুব স্বাভাবিকভাবেই বারবার ইমোশনাল হয়ে পড়ছেন তিনি। গরিমা জানিয়েছেন তিনি এই ছবিতে নিজের চরিত্রই অভিনয় করছেন।
ছবিটির পরিচালনা, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন শ্রী প্রীতম। ছবিটি প্রযোজনা করছেন এমডি ফারুক উদ্দিন। ছবিটি তৈরি করার আগে জুবিনের স্ত্রী গরিমার থেকে অনুমতি নিয়েছেন পরিচালক। এরপর প্রযোজককে গল্প শোনানোর পর তিনি এক কথায় রাজি হয়ে যান। এই ছবির মাধ্যমেই প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বর্ষা সেনগুপ্ত। অন্যদিকে ছবির নায়ক ইকবাল রহিমিও জুবিনের মতো একজন বিশাল বড় তারকাকে নিয়ে তৈরি হওয়া সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছেন।
Home/Entertainment/জুবিনের প্রিয় কলকাতায় এলেন গরিমা, শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং