...
...
Next Story

ধীরের জন্মদিনে গোটা পরিবার, শুধু নেই কাকি সৃজা! ‘এমন ছোটখাটো মুহূর্ত…’, পরিবার নিয়ে লিখলেন গৌরব

ছেলে ধীরের জন্মদিনের ছবি শেয়ার করে নিলেন অভিনেতা গৌরব। গোটা পরিবারকে পাশে নিয়ে খুদের তিন বছরের জন্মদিন পালন হল। ছেলের জন্য নিজের হাতে কেক বানিয়েছিলেন ঋদ্ধিমা।

Updated on: Sep 17, 2026, 17:55:32 IST
Advertisement

বুধবার ছিল গৌরব-ঋদ্ধিমা-র ছেলে ধীর-এর জন্মদিন। আর খুদের বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন গোটা পরিবার। ফ্যামিলি অ্যালবামের ছবি শেয়ার করে মনের কথা উজার করলেন অভিনেতা।

ধীরের বার্থ ডে পার্টি।
ধীরের বার্থ ডে পার্টি।

গৌরব সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আর তারপর এল সেই বিশেষ জন্মদিন। তোমার তিন বছর পূর্ণ হওয়ার এই মুহূর্তে আমরা আবারও অনুভব করছি— এমন সব ছোটখাটো মুহূর্ত ভাগ করে নেওয়ার মতো পরিবার পাশে পাওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। সেই মানুষগুলো যারা তোমার আগেই আমাদের জীবনে ছিল, আর সেই ছোট্ট ছেলেটি—যে আমাদের সবাইকে আরও অনেক বেশি আপন করে তুলেছে।’

‘তোমার জীবনের এই তিনটি সুন্দর বছর এবং তোমার বাবা-মা হিসেবে আমাদের কাটানো এই তিনটি সুন্দর বছরের জন্য রইল অনেক ভালোবাসা। তুমিই আমাদের পরম আনন্দের উৎস—আজও, এবং চিরকাল।’, আরও লেখেন গৌরব।

জন্মদিনে ধীর-কে দেখা গেল সাদা রঙের টি-শার্ট পরে। পাশে দেখা গেল দিদি অবন্তিকাকেও। ছিল দাদু ও ঠাকুমা সব্যসাচী ও মিঠু। গৌরবের পাশে দাঁড়িয়ে ছিলেন অর্জুন। ছিলেন ঋদ্ধিমার বাবাও। মা আর দাদুর হাত ধরে কেক কাটল রিধ। তবে গৌরব-পুত্রের জন্মদিনে দেখা গেল না অর্জুন-পত্নীকে। আসেননি সৃজা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks