ফের ‘ব্যোমকেশ’ রূপে ফিরছেন গৌরব! জানেন কোথায়? 'সত্যবতী'র ভূমিকাতে কে থাকছেন?

টেলিভিশনে এক সময় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘ব্যোমকেশ’ রূপে ধরা দিয়েছিলেন গৌরব চক্রবর্তী। আর এবার তিনি 'ব্যোমকেশ’ হয়ে ফের ধরা দিতে চলেছেন ওটিটিতে। জানেন সত্যবতী কে? অজিতের চরিত্রেও থাকছে বিশেষ চমক।

Published on: Mar 20, 2026, 17:13:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আবির চট্টপাধ্যায় থেকে যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য ইতিমধ্যেই ‘সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী’ রূপে বাংলার অনেক অভিনেতাই ধরা দিয়েছেন কখনও ছবিতে আবার কখনও ওটিটিতে। তবে টেলিভিশনে এক সময় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘ব্যোমকেশ’ রূপে ধরা দিয়েছিলেন গৌরব চক্রবর্তী। আর এবার তিনি 'ব্যোমকেশ’ হয়ে ফের ধরা দিতে চলেছেন ওটিটিতে। জানেন সত্যবতী কে? অজিতের চরিত্রেও থাকছে বিশেষ চমক।

ফের ‘ব্যোমকেশ’ রূপে ফিরছেন গৌরব! জানেন কোথায়? 'সত্যবতী'র ভূমিকাতে কে থাকছেন?
ফের ‘ব্যোমকেশ’ রূপে ফিরছেন গৌরব! জানেন কোথায়? 'সত্যবতী'র ভূমিকাতে কে থাকছেন?

আরও পড়ুন: ছেলের প্রথম জন্মদিনে পোলাও থেকে মাছ বাঙালি পদে মেনু সাজালেন মানসী! নিজের হাতে দইও খাওয়ালেন খুদে গোল্লাকে

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ-কাহিনী নিয়ে ফিরছেন গৌরব। আড্ডা টাইমসে এই সিরিজটি আসছে। সিরিজে 'সত্যবতী'র ভূমিকায় থাকবেন শ্রুতি দাস। 'অজিত'-এর ভূমিকায় দেখা মিলবে অর্ণ মুখোপাধ্যায়ের। তাঁরা ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা মিলবে, যুধাজিৎ সরকার, জিৎ সুন্দর চক্রবর্তী-সহ আরও অনেকে। ইতিমধ্যেই সিরিজের মোশন পোস্টার মুক্তি পেয়েছে।

সিরিজের কাহিনী

১৯৬৪ সাল, ভারত-চীন যুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে। শহরের অদৃশ্য ফাটলগুলো দিয়ে চোরাপথে আফিম প্রবেশ করছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধের হার। কলকাতার 'চিনাপাড়া'র আশেপাশের কয়েকটি রাস্তা তখন কুখ্যাতির জন্য বেশ নাম কামিয়েছে। আর এর কিছুদিন পরেই, সেই এলাকারই এক প্রান্তে অবস্থিত একটি হোস্টেলের কাছেই এক রাস্তায় ঘটে যায় একটি হত্যাকাণ্ড।

ঠিক এই সময়েই, ‘অতুল মিত্র’ নামের এক অদ্ভুত কৌতূহলী যুবক থাকার জায়গার খোঁজে এসে উপস্থিত হয় সেই হোস্টেলে। এক তরুণ লেখক অজিত-এর সহায়তায়, অনিচ্ছাসত্ত্বেও তাকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়। এর অল্প কিছুদিনের মধ্যেই ঘটে যায় আরও একটি হত্যাকাণ্ড, আর এবার শিকার হয় খোদ সেই হোস্টেলেরই একজন আবাসিক।

আরও পড়ুন: নেপোটিজম বিতর্কের মাঝেই ইন্ড্রাস্ট্রির বাইরে থেকে আসা নতুন অভিনেতাকে লঞ্চ করবেন আলিয়া! প্রতিক্রিয়া জানালেন করণ

অজিতের দৃষ্টিকোণ থেকেই এগিয়ে চলে এই গল্প, আর অতুল একে একে উন্মোচন করতে থাকেন মাদক ব্যবসা ও হত্যাকাণ্ডগুলোর নেপথ্যের রহস্য। এই অতুল মিত্রই হল বাংলা সাহিত্যের সেই কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী।

এই মামলার সুরাহা হওয়ার কয়েক বছর পর, শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এক বিশাল অট্টালিকায় ঘটে যায় আরও একটা অদ্ভুত হত্যাকাণ্ড। নিহত ব্যক্তি করালীবাবুর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ছিল একটি সেলাইয়ের সুঁচ। এই মামলার তদন্তভার গ্রহণের জন্য ডাক পড়ে ব্যোমকেশের। ব্যোমকেশ যখন অপরাধের জট খোলার চেষ্টা করছেন, ঠিক তখনই সামনে আসে নতুন কিছু প্রমাণ। কে হত্যাকারী? তা তখন স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এই প্রমাণগুলো কি সত্যিই সঠিক হত্যাকারীকে নির্দেশ করছে? নাকি তার নেপথ্যেও অন্য রহস্য? সেই উত্তর দেবে আড্ডা টাইমের নতুন সিরিজ ‘ব্যোমকেশ বক্সী।’ ১০ এপ্রিল থেকে আড্ডা টাইমের পর্দায় দেখা যাবে এই সিরিজ।