...
...
Next Story

Pradeep Rawat Death: ক্য়ানসারের সঙ্গে লড়াইয়ে হার ‘গজনী’র, প্রয়াত আমির খানের সহ-শিল্পী প্রদীপ রাওয়াত!

আমির খানের ‘গজনী’ ছবির মূল ভিলেনের জীবনের আসল ভিলেন হয়ে ওঠল ক্যানসার। মারণরোগের কাছে হার মানলেন প্রদীপ রাওয়াত। না-ফেরার দেশে ৭৪ বছর বয়সী অভিনেতা।

Published on: Aug 5, 2026, 07:00:23 IST
Advertisement

বিনোদন জগতে ফের শোকের ছায়া। 'লগান' ও 'গজনী'-র মতো একাধিক হিট চলচ্চিত্রে স্মরণীয় পারফর্ম্যান্সের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত (Pradeep Rawat) আর নেই। ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে প্রবীণ এই সহশিল্পীর প্রয়াণের খবর জানান অভিনেতা যশপাল শর্মা।

ক্য়ানসারের সঙ্গে লড়াইয়ে হার ‘গজনী’র, প্রয়াত আমির খানের সহ-শিল্পী প্রদীপ রাওয়াত
ক্য়ানসারের সঙ্গে লড়াইয়ে হার ‘গজনী’র, প্রয়াত আমির খানের সহ-শিল্পী প্রদীপ রাওয়াত

ক্যানসারের পুনরাবৃত্তি, দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে

এইচটি সিটি (HT City)-র সাথে কথা বলতে গিয়ে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান: প্রদীপ রাওয়াত ক্যানসারে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর শরীরে ক্যানসার পুনরায় থাবা বসিয়েছিল।ক্যানসারের চিকিৎসার জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

প্রবীণ সহশিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যশপাল শর্মা লিখেছেন, ‘প্রদীপ রাওয়াত, আমাদের গজনী, লগানের দেবার আত্মার শান্তি কামনা করি’। একসঙ্গে লগান ছবিতে কাজ করেছিলেন দুজনে।

'মহাভারত'-এর অশ্বত্থামা থেকে ভারতীয় সিনেমার আইকনিক খলনায়ক

চার দশকেরও বেশি দীর্ঘ অভিনয় জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল ও নেপালি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন।

বি. আর. চোপড়ার আইকনিক টেলিভিশন ধারাবাহিক 'মহাভারত'-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রথম দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ছোট পর্দার সাফল্যের পর চলচ্চিত্রে পা রেখে তিনি একজন জনপ্রিয় চরিত্র অভিনেতা ও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe