রাখি বন্ধনের মরশুমে এক জুয়েলারি সংস্থার নতুন বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক জনরোষ। GIVA সংস্থার বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের (Kriti Sanon) পরনের পোশাক নিয়ে নেটিজেনদের একাংশ মারাত্মক আপত্তি তোলেন। সংস্কৃতি অবমাননার অভিযোগে তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত সমস্ত মাধ্যম থেকে বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে সংস্থাটি।

বিতর্কের সূত্রপাত:
গত ২০ জুলাই সংস্থাটির পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে কৃতির পোশাকের ধরন দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ভারতীয় ঐতিহ্যবাহী উৎসবে এই ধরণের আধুনিক পোশাক পরার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে, উৎসবের দিনেও কেন ভারতীয় সংস্কৃতি বজায় রাখা হবে না?
এই বিতর্কে মুখ খোলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কৃতির নাম সরাসরি না নিলেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা লেখেন, ‘আজকের দিনে মহিলাদের আলমারিতে শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ থেকে শুরু করে সমস্ত ধরণের বৈচিত্র্যময় পোশাকের অভাব নেই। এত বিকল্প থাকা সত্ত্বেও নিজের দাদাকে রাখি বাঁধার সময় কেন কেউ বিকিনি বা অন্তর্বাস সদৃশ পোশাক বাছবেন? পোশাকের নির্বাচনটা যেন ইচ্ছে করেই অদ্ভুত আর দৃষ্টিকটু করা হয়েছে!’
কৃতির সপাট জবাব:
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রোলিংয়ের শিকার হয়ে নীরব থাকেননি কৃতি শ্যাননও। ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি স্পষ্ট জানান, কোনো উৎসবের মূল ভাবাবেগ লুকিয়ে থাকে হৃদয়ে, পরনের পোশাকে নয়।
{{/usCountry}}সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রোলিংয়ের শিকার হয়ে নীরব থাকেননি কৃতি শ্যাননও। ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি স্পষ্ট জানান, কোনো উৎসবের মূল ভাবাবেগ লুকিয়ে থাকে হৃদয়ে, পরনের পোশাকে নয়।
{{/usCountry}}সংস্কৃতি বনাম পোশাক: কৃতি লেখেন, ‘আমরা নারীদের কী পরা উচিত তা নিয়ে কথা বলা কবে বন্ধ করব? যুগের সঙ্গে সঙ্গে এথনিক ফ্যাশনের বদল ঘটেছে, কিন্তু এখনও একজন নারী তাঁর সংস্কৃতিকে কতটা সম্মান করেন তা মোপা হয় তাঁর জামার নেকলাইন দেখে! সংস্কৃতি আর ঐতিহ্য থাকে হৃদয়ে, জামার গলার মাপে নয়।’
: তিনি আরও যোগ করেন, রাখি বন্ধন হল ভালোবাসার সম্পর্ক ও সুরক্ষার অঙ্গীকার। তিনি ও তাঁর বোনও একে অপরকে রাখি বাঁধেন এবং তাঁদের এই ভালোবাসা পোষ্য কুকুরের জন্যও সমভাবে প্রযোজ্য, কারণ তারাও পরিবারেরই অংশ।
পিছু হঠল সংস্থা:
নেটিজেনদের লাগাতার বয়কট ও বিতর্কের মুখে অবশেষে বুধবার ইনস্টাগ্রাম থেকে বিবৃতি জারি করে ক্ষমা চায় সংস্থাটি। সংস্থা জানায়: ‘আমরা ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবকে গভীর শ্রদ্ধার চোখে দেখি। সমস্ত পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এবার আমরা সেই ভালোবাসার পরিধি পোষ্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আমাদের এই বিজ্ঞাপনে যদি অসাবধানতাবশত কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
সামাজিক ভাবাবেগকে সম্মান জানিয়ে বিজ্ঞাপনটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিজেদের ওই ইনস্টাগ্রাম পোস্টটির কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছে সংস্থাটি।