সোশাল মিডিয়ায় তারকাদের ট্রোল করা যেন এক শ্রেণীর নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে বয়স, চেহারা বা মাথার চুল নিয়ে কটু মন্তব্য করতে অনেকেই পিছপা হন না। তবে এবার ট্রোলারদের একদম নিজস্ব চাঁচাছোলা ও কড়া ভাষায় পাল্টা জবাব দিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

সোশাল মিডিয়ায় কমেন্ট বক্সে কড়া জবাব:
সম্প্রতি ঋত্বিকের মাথার চুল না থাকা নিয়ে একের পর এক নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু চুপ না থেকে তাঁদের একের পর এক সপাটে জবাব দিয়েছেন অভিনেতা।
এক ইউজার লেখেন, ‘টাকলা চুল গুনে জানাস, স্যালুন নিয়ে যাব, শ্যাম্পু করাবো’। ঋত্বিক লেখেন, ‘তোর এই খুচরো ইনকামে অনেক স্বপ্ন দেখে ফেলছিস!! তোর মতো গেঁড়ি গুগলির আবদার অমিত শাহ শুনবেন কেন?’
জয়দেব রায় নামের অপর এক ইউজার প্রশ্ন করেন, ‘দাদা আপনার বুকে পাটা আছে, কিন্তু মাথায় চুল নেই কেন?’ ঋত্বিক খোঁচা দিয়ে লেখেন, ‘তোমার তো চুল আছে। চুল এত ভালোবাসো! চুল ভাজা দিয়ে ভাত খাও, ভুরু-র চুল দিয়ে বিনুনি করে ঠাকুর দেখতে যাও, বগলের চুল প্রেমিকাকে জন্মদিনে গিফট করো, ওটাই করতে থাকো... আমার যা আছে তাই দিয়ে চালিয়ে নিচ্ছি’।
রাম ভূঁইয়া নামের এক ইউজার লেখেন, ‘না টাকলাকে ভয় পায়’। অভিনেতা পালটা প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘ও অমিত শাহকে ভয় পায়?’
{{/usCountry}}রাম ভূঁইয়া নামের এক ইউজার লেখেন, ‘না টাকলাকে ভয় পায়’। অভিনেতা পালটা প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘ও অমিত শাহকে ভয় পায়?’
{{/usCountry}}সৌরভ নামের একজন বাজে মন্তব্য করে লেখেন, ‘আপনার মাথায় চুল সরি (হিন্দিতে বাল) এল’। ঋত্বিক ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘না রে, যা ছিল তাই আছে। তাতেও তোর মতো আবাল ও তোর বালবাবারা প্যান্ট ভিজিয়ে ফেলছে... জন খাটার বেশি আর কিছু পারিস না’।
‘এই চার গো-ভাইয়ের জন্য বিশেষ উইগ অর্ডার’
ট্রোলারদের স্ক্রিনশট শেয়ার করে অভিনেতা বিদ্রূপের সুরেই স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরনের ট্রোলারদের জবাব দিতে তাঁর একেবারেই দ্বিধা নেই। তিনি লেখেন- 'এই চার গো-ভাই এবার পুজোয় বগলের জন্য স্পেশাল ঢেউ-খেলানো উইগ অর্ডার করেছে, ডেলিভারি পেয়ে গেলেই ওদের পুজো সর্টেট'। ট্রোলিং বন্ধ করার জন্য ঋত্বিকের এই সাহসী ও চাঁচাছোলা অবতার দেখে নেটপাড়ার একাংশ যেমন হাসির রোল তুলেছে, তেমনই অনেকে অভিনেতার এই ‘অন-দ্য-ফেস’ জবাবকে সমর্থন জানিয়েছেন।