গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার ২০২০ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে গৌরবের দিদির বাড়িতে লক্ষ্মী পুজোয় তাঁদের প্রথম পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের শুরু। প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বৈদিক রীতি মেনে বিয়ে করেছিলেন তাঁরা। দেখতে দেখতে তাঁরা বিয়ের পাঁচ বছর পূর্ণ করে ফেলেছেন। তবে মাঝে গৌরব ও দেবলীনার বিয়ে ভাঙা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকী, এমনও রটেছিল যে তাঁদের নাকি চুক্তির বিয়ে। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে এখনো গুছিয়ে সংসার করে চলেছেন।

এমনকী বিয়ের পাঁচ বছরে সোশ্যাল মিডিয়ায় গৌরবকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘উপস! ১ মাস পর বিয়ের সাবস্ক্রিপশনটা বাতিল করতে ভুলে গেছিলাম। আর এখন মনে হচ্ছে দেখতে দেখতে চোখের পলকে ৫টা বছর কেটে গেল। শুভ পঞ্চম বর।’
দেবলীনার প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি মা
সম্প্রতি দেবলীনাকে নিয়ে মুখ খুলেছেন তাঁর দুই শাশুড়ি। বউমাকে শুধু ‘লক্ষ্মীই’ বলেননি, বলেছেন ‘ডল পুতুল’ও। বউমা কেমন জানতে চাওয়া হলে গৌরবের মা জানান, ‘ও ওর মতো থাকে। ও নিজের কর্তব্য একটাও মিস করে না। সব কর্তব্য ঠিকঠাকাবে পালন করে। তাহলে আমরা কেন ওকে খারাপ বলব।’
শাশুড়ির কথার সঙ্গে তাল মিলিয়ে দেবলীনা বলেন, ‘একটু বেশি বেশিই ভালো বলে…’! যদিও বউমার এমন দাবি মানতে একেবারেই নারাজ সুমনা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘না বেশি বেশি ভালো বলি না, যতটা ভালো ততটাই বলি। সত্যি খুব ভালো মেয়ে, একদম বাড়ির লক্ষ্মী বউ। দুটো বাড়ির লক্ষ্মী পুজো ও যেভাবে সামলায়, ও বলেই পারে। আমরা হলে পারতাম না।’
দেবলীনা এতে জানান, নিজের ও শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজো সামলান ঠিকই, তবে দুই শাশুড়িই তাঁকে এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করেন। ফোনের মাধ্যমে যোগাযোগ রাখেন সবসময় তাঁর সঙ্গে। দেবলীনার কথায়, ‘নিজের বাড়িতে সবাই সাহায্য করে। অন্য় বাড়িতে গেলে সেই সাহায্য পাওয়া অনেক বড় ব্যাপার।’
{{/usCountry}}দেবলীনা এতে জানান, নিজের ও শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজো সামলান ঠিকই, তবে দুই শাশুড়িই তাঁকে এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করেন। ফোনের মাধ্যমে যোগাযোগ রাখেন সবসময় তাঁর সঙ্গে। দেবলীনার কথায়, ‘নিজের বাড়িতে সবাই সাহায্য করে। অন্য় বাড়িতে গেলে সেই সাহায্য পাওয়া অনেক বড় ব্যাপার।’
{{/usCountry}}এখানেই শেষ নয়, দেবলীনার প্রশংসায় পঞ্চমুখ গৌরবের মা-র মতে, বউমাকে সবসময়ই দেখতে লাগে ‘বার্বি ডল’-এর মতে। তাঁর মতে, ‘দুষ্টু বউ হলে পিছনে লাগতাম, দুষ্টু বউ যখন না, তখন কেন পিছনে লাগব’।
উত্তম কুমারের মতোই দুই বিয়ে ছেলে গৌতমেরও
গৌরব চট্টোপাধ্যায়ের বাবা গৌতমের দুই বিয়ে। প্রথম স্ত্রী হলেন সুমনা চট্টোপাধ্যায়। উত্তম কুমার নিজে দাঁড়িয়ে থেকে সুমনা-গৌতমের বিয়েটা দিয়েছিলেন। আর তাঁদের সন্তান হলেন গৌরব। পরে ফের বিয়ে করেছিলেন উত্তম-পুত্র। শোনা যায়, গৌতমের দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্য়ায়কে গান্ধর্বমতে বিয়ে করে ঘরে তুলেছিলেন। তবে এই নিয়ে সেভাবে বাড়ির সদস্যরা কখনোই প্রতিবাদ করেননি। এমনকী, একসঙ্গে থাকতে থাকতে দুই বোনের মতো হয়ে গিয়েছেন সুমনা ও মহুয়া। দেবলীনা নিজেও দুই শাশুড়িকেই জীবনে স্বাগত জানিয়েছেন। সঙ্গে যোগ্য সম্মানও।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।