...
...
Next Story

Maatrubhumi: চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ, অবশেষে কেন্দ্র সরকারের ছাড়পত্র পেল সলমনের মাতৃভূমি

চিত্রনাট্যে বদল এনে ফের শ্যুটিং করতে হয়েছে ছবির। চিনা বিরোধী মানসিকতা বাদ পড়তেই ভাইজানের ছবিকে ছাড়পত্র দিল তথ্য-সম্প্রচার মন্ত্রক।

Published on: Oct 3, 2026, 12:30:28 IST
Advertisement

বহু বিতর্ক, একাধিকবার নাম পরিবর্তন এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউড ভাইজান সলমন খান । ২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকা সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত সলমনের যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest In Peace) দীর্ঘ আইনি ও রাজনৈতিক বাধা পেরিয়ে অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry) থেকে এনওসি (NOC) পেয়েছে, বলে সূত্রের খবর।

চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ, অবশেষে কেন্দ্র সরকারের ছাড়পত্র পেল সলমনের মাতৃভূমি
চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ, অবশেষে কেন্দ্র সরকারের ছাড়পত্র পেল সলমনের মাতৃভূমি

প্রাথমিকভাবে ছবিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গিয়ে এখন ছবিটির দ্রুত মুক্তির পথ পরিষ্কার হয়েছে।

কেন আটকে ছিল 'মাতৃভূমি' এবং কী কী বদল এল?

ছবিটি আগে ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) নামে ঘোষিত হয়েছিল। তবে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও চীনবিরোধী তীব্র অবস্থানের কারণে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের পর্যবেক্ষণে ছবিটি থমকে যায়।

পুনরায় শুটিং ও চিত্রনাট্য পরিবর্তন: সরকারি নির্দেশের পর ছবির স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়।

সম্পর্কের ইতিবাচক দিক: নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ দিয়ে ভারত-চীনের সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নতুন এই পরিবর্তিত রূপ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ছবিটি ছাড়পত্র দিয়েছেন।

সম্ভাব্য মুক্তির তারিখ: ১৩ই নভেম্বর

তথ্য-সম্প্রচার মন্ত্রকের থেকে সবুজ সংকেত পাওয়ার পর সলমন খান ও ছবির প্রযোজনা সংস্থা এখন নতুন মুক্তির তারিখ চূড়ান্ত করার কাজ করছেন।

সেন্সর বোর্ডের ছাড়পত্র: খুব শীঘ্রই ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমার প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের মধ্যে সেন্সর পারমিশন পেয়ে গেলেই নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি দেখা যাবে।

ছবির নেপথ্যে ও কলাকুশলী

সলমন খান ফিল্মস-এর ব্যানারে সালমা খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া নির্দেশিত এই ছবিতে সলমান খানের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধের ভয়াবহতার বদলে শান্তির বার্তা নিয়ে তৈরি এই বিগ-বাজেট সিনেমাটি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে আবার তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks