...
...
Next Story

Govind Namdev: 'নির্মাতারা বিভ্রান্ত করেছে আমাকে...', কালা হিরণ'- এ অভিনয় করে বিপাকে গোবিন্দ?

Govind Namdev: এই মুহূর্তে কালা হিরণ ছবিটি নিয়ে জোর বিতর্ক চলছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই এই ছবিটি নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন সলমন খান। কিন্তু তারপরেও যখন ছবির নির্মাতা সেই আপত্তি শোনেন না তখন অভিনেতা তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়।

Published on: Jun 14, 2026 07:26 PM IST
Advertisement

Govind Namdev: এই মুহূর্তে কালা হিরণ ছবিটি নিয়ে জোর বিতর্ক চলছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই এই ছবিটি নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন সলমন খান। কিন্তু তারপরেও যখন ছবির নির্মাতা সেই আপত্তি শোনেন না তখন অভিনেতা তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়।

'কালা হিরণ'- এ অভিনয় করে বিপাকে গোবিন্দ?
'কালা হিরণ'- এ অভিনয় করে বিপাকে গোবিন্দ?

সলমন খানের টিমের তরফ থেকে দাবি করা হয়, সিনেমাটি সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা থেকে অনুপ্রাণিত। এবার এই গল্পের সঙ্গে যুক্ত প্রবীণ অভিনেতা গোবিন্দর নামদেব দাবি করেছেন, তাঁকে যে গল্প শোনানো হয়েছিল, তার সঙ্গে ট্রেলারে যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। তিনি জেনে শুনে এমন কোনও কাজে জড়িত হবেন না যা সলমন খানের ইমেজকে নষ্ট করে দেবে। ভাইজানকে তিনি একান্তই নিজের বন্ধু বলে মনে করেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন: দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা! কোন চরিত্রে ধরা দেবেন সব্যসাচী?

সম্প্রতি অমর উজালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘ট্রেলার দেখেই আমি হতবাক হয়ে যাই। আমি বুঝতে পারি যে যে চরিত্রের জন্য আমাকে অভিনয় করানো হয়েছিল তা এই প্রজেক্টের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের বলা হয়নি যে এই ছবিতে সালমান খানের মতো দেখতে একজন চরিত্র থাকবে এবং তাকে এভাবে ভুল ভাবে উপস্থাপন করা হবে। ট্রেলার দেখেই আমার মনে হয় যে যে আমাকে অন্ধকারে রেখে ব্যবহার করা হয়েছে। যা আমাকে বলা হয়েছে আর যা তৈরি হয়েছে তার সঙ্গে আকাশ-পাতাল তফাৎ।’

তিনি আরও বলেন, ‘তিনি প্রথম থেকে জানতেন যে সম্ভল নামের একটি চলচ্চিত্র তৈরি হতে চলেছে। সেই সময় তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি যে এই গল্পটি অন্যরকম মোড় নেবে। তিনি শুধুমাত্র জানতেন যে সিনেমায় একটি আদালতের দীর্ঘ দৃশ্য রয়েছে তাকে সেখানে অভিনয় করতে হবে। আদালতে যা ঘটেছিল শুধু সেটাই দর্শকদের দেখানোর কথা ছিল। যদি শুধুমাত্র নথিতে লিপিবদ্ধ বিষয়গুলি দেখানো হয় তাতে কোনো অসুবিধা থাকার কথা নয়, তাই ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন গোবিন্দ।’

আরও পড়ুন: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?

অভিনেতা আরও জানান, ‘তাঁর শুটিংয়ের একটি উল্লেখযোগ্য অংশ তখনও বাকি ছিল। এর মধ্যে গ্রামের কিছু দৃশ্যও ছিল, যেখানে হরিণের প্রতি গ্রামবাসীদের স্নেহ, তাদের যত্ন এবং প্রাণীটির সঙ্গে জড়িত মানসিক বন্ধন তুলে ধরার কথা ছিল। তাঁর মতে, গল্পের ঐ পুরো অংশটির চিত্রগ্রহণ এখনও বাকি ছিল। তিনি আরও বলেন যে, এখন যেহেতু তিনি মনে করছেন তাঁকে ভুল পথে চালিত করা হয়েছে, তাই এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার আর কোনও কারণ তিনি দেখছেন না।’

কালা হিরণ সম্পর্কে

‘কালা হিরণ’ ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাত এবং ফায়ারফক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন অমিত জানি। নির্মাতারা সম্প্রতি ছবিটির ফার্স্ট-লুক পোস্টার উন্মোচন করেছেন, এবং আগামী ২০ জুন টিজারটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe