...
...
Next Story

নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার, সকলকে আহ্বান জানালেন পাশে থাকার জন্য

এই মুহূর্তে নেপালের অবস্থা বিধ্বস্ত। শত শত প্রাণ হারিয়েছে নেপালের হড়পা বানে। এখনও বহু মানুষ নিখোঁজ। নিখোঁজের মধ্যে রয়েছেন একাধিক ভারতবাসী। ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশ নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Published on: Sep 1, 2026, 22:30:10 IST
Advertisement

এই মুহূর্তে নেপালের অবস্থা বিধ্বস্ত। শত শত প্রাণ হারিয়েছে নেপালের হড়পা বানে। এখনও বহু মানুষ নিখোঁজ। নিখোঁজের মধ্যে রয়েছেন একাধিক ভারতবাসী। ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশ নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে এবার নেপালের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে এলেন গোবিন্দার স্ত্রী সুনীতা।

নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার
নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নেপালকে নিজের ‘মাতৃভূমি’ বলে দাবি করেন সুনীতা। যদিও সুনীতার জন্ম ভারতে কিন্তু তাঁর মা এবং দিদার ছিলেন নেপালের বাসিন্দা। খুব স্বাভাবিক ভাবেই তাই নেপালের সঙ্গে ছোটবেলা থেকেই একটা আলাদা সম্পর্ক রয়েছে গোবিন্দার স্ত্রীর।

আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

কী বললেন সুনীতা?

বোম্বে টাইমসের সাথে এক কথোপকথনে সুনীতা নেপাল-তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে তাঁর গভীর দুঃখের কথা জানিয়েছেন। তিনি প্রতি নববর্ষে নেপালে গিয়ে পশুপতিনাথ মন্দিরে আশীর্বাদ চাওয়ার তাঁর প্রথার কথাও বলেছেন।

তিনি বলেন, ‘নেপালে এমন বিধ্বংসী বন্যা দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি সেখানে জন্মাইনি, কিন্তু আমার মা ও দিদিমা কাঠমান্ডুর বাসিন্দা। আমি প্রতি বছর নববর্ষে আমার মেয়ের সঙ্গে নেপাল যাই। ১ জানুয়ারি আমরা অবশ্যই পশুপতিনাথ মন্দিরে যাই এবং তাঁর আশীর্বাদ নিয়ে বছরটি শুরু করি।’

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার বিষয়ে কথা বলতে গিয়ে সুনিতা বলেন, তাঁর অনুদান যেন প্রয়োজন অনুযায়ী মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন। তিনি বলেন, ‘আমি এমন একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যিনি নিশ্চিত করতে পারবেন যে আমার অনুদান সঠিক মানুষের কাছে পৌঁছাবে। আমি আমার সাধ্যমতো দান করতে চাই, কারণ তারা আমার খুব কাছের মানুষ এবং নেপাল আমার মাতৃভূমি। আমি ইন্ডাস্ট্রির সবাইকে নেপালের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসে অবদান রাখার অনুরোধ করছি।’

তিনি বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে বোন সম্বোধন করে সুনিতা বলেন যে, তিনি বিশ্বাস করেন এই ধ্বংসযজ্ঞের মাঝে নেপালের মানুষদের সাহায্য করার জন্য ‘হীরামান্ডি’ তারকাও তাঁর সাধ্যমতো চেষ্টা করছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks