...
...
Next Story

‘আপনি মা-বোনদের সম্মান নষ্ট করছেন’, সুনিতার ‘সুগার ড্যাডি’ মন্তব্যে গোবিন্দা

যতদিন যাচ্ছে গোবিন্দা ও সুনিতার মধ্যে সমস্যা যেন আরও বেড়েই চলেছে। এতদিন ধরে গোবিন্দার প্রতি যে সমস্ত অভিযোগ এনেছিলেন সুনিতা, সেই প্রসঙ্গে কিছু কথা না বললেও এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না গোবিন্দা। ক্যামেরার সামনে অশালীন ভাষা ব্যবহার করার জন্য স্ত্রীর তীব্র সমালোচনা করেন অভিনেতা।

Published on: Aug 16, 2026, 15:50:24 IST
Advertisement

যতদিন যাচ্ছে গোবিন্দা ও সুনিতার মধ্যে সমস্যা যেন আরও বেড়েই চলেছে। এতদিন ধরে গোবিন্দার প্রতি যে সমস্ত অভিযোগ এনেছিলেন সুনিতা, সেই প্রসঙ্গে কিছু কথা না বললেও এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না গোবিন্দা। ক্যামেরার সামনে অশালীন ভাষা ব্যবহার করার জন্য স্ত্রীর তীব্র সমালোচনা করেন অভিনেতা।

সুনিতার ‘সুগার ড্যাডি’ মন্তব্যে গোবিন্দা
সুনিতার ‘সুগার ড্যাডি’ মন্তব্যে গোবিন্দা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গোবিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে অত্যন্ত বিরক্ত। যেভাবে সুনিতা বারবার ক্যামেরার সামনে অশালীন ভাষা ব্যবহার করেছেন, বারবার ব্যক্তিগত জীবনের কথা সকলের সামনে তুলে ধরেছেন তাদের অভিনেতা মোটেই কমফোর্ট বোধ করছেন না।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

সাংবাদিকদের সামনে অভিনেতা বলেন, ‘সুনিতা জি, আপনি আজকাল খুব বেশি গালিগালাজ করতে শুরু করেছেন। মানুষ যদি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, তাহলে সবাই আপনার আসল চেহারা দেখতে পাবে। তরুণ প্রজন্ম আপনাকে দেখবে এবং আপনাকে অনুসরণ করবে। যদি মানুষ আপনাকেও সেভাবে গালিগালাজ দিতে শুরু করে তাহলে কেমন লাগবে? এমনটা হলে আমি অত্যন্ত লজ্জিত হব। দয়া করে এমন কাজ করবেন না। আপনি মা বোনদের নাম সস্তা করে দিচ্ছেন। আপনার থেকে এটা আশা করা যায় না।’

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

কী বলেছিলেন সুনিতা?

সম্প্রতি গোবিন্দার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনিতা বলেছিলেন, আগে ছবিটা তো বানাতে হবে। সিনেমা তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়া... এখন আর কি বলব? ও ওর মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ওর লজ্জা হওয়া উচিত। ওর একটা সম্মান থাকা উচিত। সুগার ড্যাডি যখন এত ধনী, তখন অন্তত ঠিকমতো পোশাক পরো। আমাদের দিকে তাকাও, আমরা কত স্টাইল করে সেজে থাকি। ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।

সুনিতার সুগার ড্যাডি প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, সারা দেশের অভিনেতারা কম বয়সি নারীদের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকে খাঁটি এবং সম্মান পেয়েছেন। কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছেন। আপনি নিশ্চয়ই চান আপনাকে তরুণ দেখাক, আমিও চাই আর তাই আমিও কম বয়সী নারীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং করব।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe