...
...
Next Story

বাড়িতে অশান্তি, তার মধ্যেই হাসপাতালে দৌড়লেন গোবিন্দা, কার কী হল?

এই মুহূর্তে গোবিন্দার পারিবারিক অশান্তি খবরের শিরোনাম বারবার ছিনিয়ে নিচ্ছে। গোবিন্দার স্ত্রী সুনীতা একদিকে যেমন স্বামীর প্রতি করা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন তেমন অন্যদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের জল্পনাও উসকে দিয়েছেন।

Published on: Aug 22, 2026, 22:37:36 IST
Advertisement

এই মুহূর্তে গোবিন্দার পারিবারিক অশান্তি খবরের শিরোনাম বারবার ছিনিয়ে নিচ্ছে। গোবিন্দার স্ত্রী সুনীতা একদিকে যেমন স্বামীর প্রতি করা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন তেমন অন্যদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের জল্পনাও উসকে দিয়েছেন। অন্যদিকে গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন, অভিনেতা দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই নেই এমন যদি হতো তাহলে অভিনেতাই বিবাহ-বিচ্ছেদের আর্জি জানাতেন।

বাড়িতে অশান্তি, তার মধ্যেই হাসপাতালে দৌড়লেন গোবিন্দা
বাড়িতে অশান্তি, তার মধ্যেই হাসপাতালে দৌড়লেন গোবিন্দা

এইসবের মধ্যে এবার হঠাৎ করেই গোবিন্দার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি মুম্বইয়ের জহুর একটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই আবার জল্পনা কল্পনা তৈরি হল। সব ঠিক আছে তো? পরিবারের সবাই সুস্থ আছেন তো?

গোবিন্দা কেন হাসপাতালে গিয়েছিলেন, পরিবারের সবাই সুস্থ আছেন কিনা সেই বিষয় নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন হয়তো, নিয়মিত শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই তিনি হাসপাতালে গিয়েছেন। যদিও সেই বিষয়টিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks