সঙ্গে নেই সুনিতা, কোমলের হাত ধরে লালবাগচা রাজার দর্শনে এলেন গোবিন্দা
শাহরুখ খান থেকে শুরু করে রনবীর সিং, এই বছর লালবাগচা রাজার আশীর্বাদ নিতে দেখা যায় বহু তারকাকে। মঙ্গলবার এই বিখ্যাত গণপতি প্যান্ডেলে শ্রী গনেশের আরাধনা করতে দেখা যায় গোবিন্দাকেও। তবে যে ব্যাপারটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে
শাহরুখ খান থেকে শুরু করে রনবীর সিং, এই বছর লালবাগচা রাজার আশীর্বাদ নিতে দেখা যায় বহু তারকাকে। মঙ্গলবার এই বিখ্যাত গণপতি প্যান্ডেলে শ্রী গনেশের আরাধনা করতে দেখা যায় গোবিন্দাকেও। তবে যে ব্যাপারটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল গোবিন্দার সঙ্গিনী সুনিতা নয় বরং ছিলেন অভিনেত্রী কোমল রানী স্বর্ণকার।

কিছুদিন আগেই কোমলের সঙ্গে গোবিন্দার সম্পর্কের কথা সামনে নিয়ে এসেছিলেন সুনিতা। যদিও এই বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেছিলেন গোবিন্দা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোমল শুধুমাত্র সহ অভিনেত্রী ছাড়া আর কিছুই নয়। কিন্তু এবার গোবিন্দার সঙ্গে কোমলকে দেখে অনেকেই ভাবছেন সুনিতা যা বলেছিলেন তা হয়তো একেবারেই ঠিক।
আরও পড়ুন: বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?
মঙ্গলবার লালবাগচা রাজা প্যান্ডেলে গোবিন্দকে কোমল রানীর সঙ্গে দেখা যায়। এদিন গোবিন্দা সাদা কুর্তা-পাজামা পরেছিলেন, অন্যদিকে কোমল রানীকে একটি লাল ও হলুদ শাড়িতে দেখা যায়। পাপারাজ্জিদের দেখামাত্র অভিনেতা ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে স্লোগান দেন, আর কোমলকে তাদের দিকে হাত নাড়তে দেখা যায়। সুনিতা আহুজা একাই প্যান্ডেলে প্রার্থনা করার কিছুক্ষণ পরেই তারা সেখানে যান।
গত সপ্তাহে, রণবীর সিং এবং দীপিকা পাডুকোনও তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর আগে প্রার্থনা করতে লালবাগচা রাজার কাছে গিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর এই দম্পতি তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানকে স্বাগত জানান। শাহরুখ খানও তাঁর স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। পৃথ্বীরাজ সুকুমারন, পরিণীতি চোপড়া এবং আরও বেশ কয়েকজন তারকাকেও ভগবান গণেশের আশীর্বাদ চাইতে দেখা গেছে।
আরও পড়ুন: 'যদি বিগ বসে যাই', জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?
সুনিতা আহুজার সঙ্গে গোবিন্দার বিয়ে নিয়ে চলমান জল্পনার মধ্যেই নবাগত অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়িয়েছে। ২০২৬ সালের অগস্টে মুম্বই বিমানবন্দরে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়ার পর এই গুজব আরও জোরালো হয়। গোবিন্দা বা কোমল কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি।
কোমলের সঙ্গে গোবিন্দের উপস্থিতি নিয়ে সুনিতার প্রকাশ্য মন্তব্যের পর জল্পনা আরও তীব্র হয়। অগস্টে, সুনিতা এমন একজন মহিলার সঙ্গে গোবিন্দার প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, যাকে তিনি ‘তার মেয়ের বয়সী’ বলে বর্ণনা করেন এবং অভিনেতাটিকে ‘সুগার ড্যাডি’ বলেও উল্লেখ করেন।
E-Paper

