...
...
Next Story

Govinda 2nd Wedding: ‘মেয়ের বয়সী’ কোমলের সাথে ২য় বিয়ের প্রস্তুতি গোবিন্দার! ডিভোর্স মামলা বিস্ফোরক দাবি বউ সুনীতার

সুনীতা তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে বিস্ফোরক দাবি করলেন। রাখি সাওয়ান্তকে ফোন গোবিন্দা-পত্নী জানান, কোমল রানির সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দা। সেই বিয়ে ভেস্তে দিতেই ডিভোর্স তুললেন তিনি।

Published on: Aug 21, 2026, 12:33:58 IST
Advertisement

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা অহুজা-র দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়ার জলঘোলা থামার লক্ষণ নেই। গত ১৯শে আগস্ট বান্দ্রা ফ্যামিলি কোর্টে গিয়ে দু’বছর ধরে চলা ডিভোর্সের আর্জি হঠাৎই প্রত্যাহার করে নেন সুনীতা। তবে মামলা তুলে নেওয়ার পরেই সামনে এসেছে এক নতুন বিতর্ক। অভিনেত্রী রাখি সাওয়ান্ত-এর সঙ্গে ফোনে কথা বলার সময় গোবিন্দা ও অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার-কে নিয়ে বিস্ফোরক দাবি তুলেছেন সুনীতা।

কোমলের সাথে ২য় বিয়ের প্রস্তুতি গোবিন্দার! ডিভোর্স মামলা বিস্ফোরক দাবি বউ সুনীতার
কোমলের সাথে ২য় বিয়ের প্রস্তুতি গোবিন্দার! ডিভোর্স মামলা বিস্ফোরক দাবি বউ সুনীতার

পাপারাজ্জিদের সামনেই সেই কলটি স্পিকারে দিয়ে রাখিকে সুনীতার সাথে কথা বলতে দেখা যায়।

সুনীতার দাবি ও রাখির পরামর্শ

ফোনে আলাপচারিতার সময় সুনীতা স্পষ্ট দাবি করেন, তিনি ডিভোর্স মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন একটি বিশেষ কারণে। সুনীতা বলেন, ‘আমি গতকালই ডিভোর্স কেস তুলে নিয়েছি, কারণ ওরা দু’জন (গোবিন্দা ও কোমল) বিয়ে করার পরিকল্পনা করছিল।’

২০০ কোটির সম্পত্তিতে নজর দেওয়ার টিপস: রাখী সাওয়ান্ত সঙ্গে সঙ্গে সুনীতাকে সমর্থন জানিয়ে বলেন, তিনি মামলা তুলে দিয়ে একদম ঠিক কাজ করেছেন। সেই সাথে সতর্ক করে বলেন, ‘তুমি গোবিন্দার ২০০ কোটি টাকার সম্পত্তির দিকে নজর দাও। অন্য কোনো মেয়ে এসে যেন সব হাতিয়ে না নেয়। তার আগেই সবকিছু নিজের নামে লিখে নাও!’

কথোপকথনে অভিনেত্রী কোমলকে ‘চিকেন টিক্কা’ বলেও কটাক্ষ করতে শোনা যায় সুনীতাকে। রাখি প্রকাশ্যে সুনীতার পাশে দাঁড়িয়ে বলেন, ‘ঘরের মহিলা কোনো ভুল করেননি, আমি ওঁর সাথেই আছি।’

সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দা ও অভিনেত্রী কোমল রানিকে একসাথে দেখার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন সুনীতা। তিনি গোবিন্দাকে ওঁর ‘সুগার ড্যাডি’ বলে মন্তব্য করেছিলেন।

ভাষার লাগাম টানার অনুরোধ: স্ত্রী সুনীতার ভাষা ও গালিগালাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন গোবিন্দা। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, "সুনীতাজী, আপনি ইদানীং খুব গালিগালাজ করছেন। তরুণ সমাজ আপনাকে দেখে শেখে, আপনার থেকে এমন আচরণ কাম্য নয়।"

ম্যানেজারের হতাশা: গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, পারিবারিক এই বিষয়টি যেভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে পরিণত হয়েছে, তাতে তাঁরা মর্মাহত।

ছবিতে কমব্যাক: প্রায় ৭ বছর পর ‘রূপা’ (Roopa) ছবির মাধ্যমে রুপোলি পর্দায় ফিরছেন গোবিন্দা, যে ছবিতে তিনি প্রযোজকও বটে। এই ছবিতে মূল নারী চরিত্রে অভিনয় করছেন কোমল রানি স্বর্ণকার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe