‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী
মেয়েকে হারিয়ে মনের কষ্টে দিন কাটছিল শুভলক্ষ্মীর। এইভাবেই চলছিল জীবন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেও মেয়েকে পাওয়ার সমস্ত আশা যেন জীবন থেকে চলে যাচ্ছিল। কিন্তু এর মাঝেই যে নতুন প্রমো প্রকাশে এলো তাতে বেশ খুশি দর্শকরা।
মেয়েকে হারিয়ে মনের কষ্টে দিন কাটছিল শুভলক্ষ্মীর। এইভাবেই চলছিল জীবন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেও মেয়েকে পাওয়ার সমস্ত আশা যেন জীবন থেকে চলে যাচ্ছিল। কিন্তু এর মাঝেই যে নতুন প্রমো প্রকাশে এলো তাতে বেশ খুশি দর্শকরা।
উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী
নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, শুভলক্ষ্মী ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছিল। আচমকা পাশ থেকে একটি বাইক চলে যায়। বাইকের ধাক্কায় টালমাটাল হয়ে পড়ে শুভলক্ষ্মী। কিন্তু প্রথমে খারাপ মনে হলেও পরে সেই মেয়েটি বাইক থেকে নেমে পড়ে যাওয়া ফল তুলে দেয় শুভ লক্ষ্মীর হাতে।
কিন্তু শুভ লক্ষ্মী কি জানতে পারবে যে মেয়েটি তার হাতে ফল তুলে দিল সে আর কেউ নয় ২০ বছর আগে হারিয়ে যাওয়া তার মেয়ে। দর্শকরা শুভলক্ষ্মীর মেয়ের প্রত্যাবর্তনে যতটা খুশি হয়েছে তার থেকেও বেশি হয়েছেন নতুন নায়িকাকে দেখে।
শুভলক্ষ্মী ওরফে উষসীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন স্বপ্নিলা চক্রবর্তী। জি বাংলায় মিঠিঝোরা ধারাবাহিকে সাফল্যের সঙ্গে অভিনয় করার পর সকলেই চাইছিলেন অভিনেত্রী যাতে আবার ধারাবাহিকের পর্দায় ফিরে আসুক।
মৈনাক এবং স্বপ্নিলার জুটি বেশ ভালো লেগেছিল সকলের। তবে কনে দেখা আলো ধারাবাহিকে মৈনাক জুটি বেঁধেছেন সাইনার সঙ্গে। যদিও মাঝে একটি মিউজিক ভিডিওতে স্বপ্নিলার সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে মৈনাকের সঙ্গে জুটি না বাঁধলেও অভিনেত্রীকে আবার ফিরে পেয়ে বেশ খুশি সকলে।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তী প্রযোজনায় এই ধারাবাহিক প্রথম থেকেই সকলের মন কেড়ে নিয়েছে। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন উষসী এবং সুস্মিত। তবে নতুন নায়িকার এন্ট্রি হওয়ার পর গল্পের মোড় কোন দিকে যায় সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।
News/Entertainment/‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী