সেই মায়াবী হাসি, চোখে ডার্ক সানগ্লাস, ফরমাল শার্ট-টাই আর হাতে ব্লেজার। প্রথম পলকে দেখলে মনে হবে যেন একলহমায় সাদা-কালো সেলুলয়েডের সেই সোনালী যুগে ফিরে যাওয়া! এ তো অবিকল উত্তম কুমার। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই চিনতে পারবেন— ইনি বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।

মৃণাল সেনের বায়োপিক, সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মহানায়ক উত্তম কুমারের বিশেষ এক ছোট্ট লুকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ খ্যাত এই তারকাকে। বর্তমানে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ (Zee5)-এ স্ট্রিমিং হচ্ছে। সেই সুবাদেই নিজের ভ্যানিটি ভ্যান থেকে তোলা এই রেয়ার বিহাইন্ড-দ্য-সিন্স (BTS) লুকটি সামাজিক মাধ্যমে অনুরাগী ও অনুগামীদের উদ্দেশ্যে শেয়ার করে নিলেন গৌরব। মহানায়কের জন্মশতরবর্ষ উদযাপনে মেতে বাঙালি। তার মাঝেই গৌরবের এই পোস্ট মন ছুঁয়েছে সকলের।
‘কিছু সম্মানের দাম হয় না’ — আবেগঘন গৌরব:
মহানায়কের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গৌরব সোশ্যাল মিডিয়ায় ছবিটির সঙ্গে একটি হৃদয়স্পর্শী বার্তা লেখেন। তিনি জানান, এই আইকনিক চরিত্রে অভিনয় করার জন্য তিনি কোনো আর্থিক পারিশ্রমিক বা মূল্য নেননি, বরং নিজের প্রিয় নায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
গৌরব লেখেন, ‘যে মুখটা দেখে বাঙালি প্রেমে পড়তে শিখেছে, আজ সেই মুখের ছায়া বইলাম নিজের মুখে। মূল্য নয়, আবেগ নিয়েছিলাম ~ কারণ কিছু সম্মানের দাম হয় না। শতবর্ষে শ্রদ্ধা।’
অন্য আরেকটি বিশেষ পোস্ট এবং সিনেমার একটি দৃশ্যের ক্লিপ শেয়ার করে অভিনেতা আরও যোগ করেন, 'সিনেমা শেষ হয়ে যায়, তিনি হন না ~ এটাই ওনার আসল স্ক্রিপ্ট। জন্মশতবর্ষে শ্রদ্ধা ও ভালোবাসা।'
{{/usCountry}}অন্য আরেকটি বিশেষ পোস্ট এবং সিনেমার একটি দৃশ্যের ক্লিপ শেয়ার করে অভিনেতা আরও যোগ করেন, 'সিনেমা শেষ হয়ে যায়, তিনি হন না ~ এটাই ওনার আসল স্ক্রিপ্ট। জন্মশতবর্ষে শ্রদ্ধা ও ভালোবাসা।'
{{/usCountry}}পোস্টে তিনি নিজের ভয় ও আবেগের কথা স্বীকার করে লেখেন যে আগে কোনোদিনও এই দৃশ্যটি নিজে দেখার সাহস করতে পারেননি। এটি নিছকই এক খুশির স্মৃতি এবং কোনো মূল্য না নিয়ে প্রিয় নায়ককে দেওয়া তাঁর এক বিনম্র সম্মান।
গৌরবের এই পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় প্রশংসা কুড়াচ্ছে। 'ত্রিনয়নী', 'পিলু'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করা গৌরবের এই মহানায়ক-সুলভ অবতার দেখে মুগ্ধ অনুগামীরা। বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে গৌরব। তাঁর কামব্য়াকের অপেক্ষায় ভক্তকূল।