...
...
Next Story

৩৯ বছর বয়সী বরুণের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনি! ‘এটা কেমন কাস্টিং?' কটাক্ষ নেটিজেনদের

৩৯ বছর বয়সী বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনিকে দেখে নেটিজেনরা অবাক। কিছু নেটিজেন মৌনির সাহসিকতার প্রশংসা করেছেন, আবার অন্যরা এটিকে বলিউডের একটি সেকেলে পদ্ধতি বলেছেন। ছবিটি আগামী ৫ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।

Published on: May 23, 2026, 21:02:12 IST
Advertisement

বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে অভিনীত ছবি 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর ট্রেলার আজ মুক্তি পেয়েছে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে তাঁর আগের ছবিগুলোর ছোঁয়া পাওয়া যাবে। বরুণ অভিনয় করেছেন 'জাস' চরিত্রে, যে তার স্ত্রী 'বাণী'কে ভালোবাসে, কিন্তু বাণী সন্তান ধারণে অক্ষম। ঠিক যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে, তখনই জাসের সঙ্গে প্রীতের দেখা হয়। আর তারপরই তাদের মধ্যে প্রেম শুরু হয়। এরপর আসে সেই একই বিষয় যা আজকাল প্রায় সব কমেডি ছবিতে দেখানো হচ্ছে চরিত্রগুলোর দ্বিধা।

৩৯ বছর বয়সী বরুণের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনি! কটাক্ষ নেটিজেনদের
৩৯ বছর বয়সী বরুণের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনি! কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন: ‘রগড়ানি দিবস’ মন্তব্য মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা স্বস্তিকার, ১ ঘন্টা ধরে চলল জেরা!

ছবিটিতে জিমি শেরগিল একজন ডন-সদৃশ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, যাঁকে জাসের মায়ের সঙ্গে দেখা করতে হয়। মৌনি রায় জাসের নকল মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এন্ট্রিতে ছবির মোড় ঘুরে যায়। ৩৯ বছর বয়সী বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনিকে দেখে নেটিজেনরা অবাক। কিছু নেটিজেন মৌনির সাহসিকতার প্রশংসা করেছেন, আবার অন্যরা এটিকে বলিউডের একটি সেকেলে পদ্ধতি বলেছেন। ছবিটি আগামী ৫ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।

ছবিতে মৌনি রায়ের ভূমিকা নিয়ে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘৪০ বছর বয়সী মৌনি কেন ৩৯ বছর বয়সী বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হলেন?’ আর একজন লিখেছেন, ‘এটাই ছবির টুইস্ট, বেশ মজা হবে।’ আর একজন লিখেছেন, ‘ডেভিড ধাওয়ানের ছবি যুক্তি ছাড়াই হাসাতে পারে।’ আর একজন লিখেছেন, ‘মৌনি আর মা একসঙ্গে কী করে থাকতে পারে?’ আর একজন লিখেছেন, ‘এই ছবিটি ছোটদের জন্য নয়।’ আর একজন লিখেছেন, ‘এটা কেমন কাস্টিং, মৌনি রায় আর মা?’

প্রসঙ্গত, সম্প্রতি 'চুনরি চুনরি' গানটি নিয়ে একটি আইনি বিবাদ শুরু হয়। এই বিবাদের কারণে ২১ মে ট্রেলারটি মুক্তি পায়নি। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান, যিনি এর আগে সলমন খান ও গোবিন্দাকে নিয়ে দুই স্ত্রীর উপর ভিত্তি করে একই ধরনের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ডেভিড ধাওয়ানের চলচ্চিত্রটির ধারণাটি পুরোনো ধাঁচের, কিন্তু এর অনেক মজার উপাদান এবং অভিনেতাদের অভিনয় দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আনু মালিক।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe