Haimanti Sukla: বাংলা চলচ্চিত্র জগতে যেমন পরিবর্তন এসেছে তেমন পরিবর্তনে এসেছে সঙ্গীত জগতেও। সোমলতা, অরিজিৎ, অনুপম রায়ের মতো সংগীত শিল্পীদের হাত ধরে বাংলা গান হয়ে উঠেছে দর্শকদের আরও বেশি কাছের আরও বেশি নিজের। ২০১০ সালে অনুপমের আমাকে আমার মতো থাকতে দাও গানটি যেন হয়ে উঠেছিল দর্শকদের একান্তই নিজের গান।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অটোগ্রাফ’ ছবিটি সেই সময় যেমন বাংলা সিনেমাকে অন্য মাত্র এনে দিয়েছিল ঠিক একইভাবে ছবিতে ব্যবহার করা গানগুলিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু জানলে অবাক হতে হয়, অনুপমের লেখা এবং গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি শুনে প্রথমে ভীষণ রেগে গিয়েছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা।
আরও পড়ুন: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?
সম্প্রতি letstalkwithmekhla কে একটি সাক্ষাৎকারে ঘটনা স্মরণ করতে গিয়ে হৈমন্তী বলেন, ‘যখন গানটির প্রথম লাইন শুনেছিলাম আমার ভীষণ রাগ হয়েছিল। এটা আবার কেমন গান! আমাকে আমার মতো থাকতে দাও, এই গান শুনলে তো বাচ্চারা নষ্ট হয়ে যাবে। বাবা মায়ের কথা শুনবে না। আমি অনুপমকে ফোন করে এ কথা বলেওছিলাম।’
হৈমন্তী আরও বলেন, অনুপমকে ফোন করে বলি, ‘এটা কী গান লিখেছিস? কিন্তু ওকে বকাবকি করার পর তারপর যখন গানটি পুরো শুনলাম তখন কি যে ভালো লাগলো। সব পেলে নষ্ট জীবন, এই লাইনটা যেন একেবারে মন ছুঁয়ে গেল। সত্যিই তো, সব পেলে তো আর জীবনের মূল্য থাকে না। কী সুন্দর কথা। আমি আবার অনুপমকে ফোন করে বলি, আমার ভুল হয়ে গিয়েছে তোমায় বকাবকি করে।’
{{/usCountry}}হৈমন্তী আরও বলেন, অনুপমকে ফোন করে বলি, ‘এটা কী গান লিখেছিস? কিন্তু ওকে বকাবকি করার পর তারপর যখন গানটি পুরো শুনলাম তখন কি যে ভালো লাগলো। সব পেলে নষ্ট জীবন, এই লাইনটা যেন একেবারে মন ছুঁয়ে গেল। সত্যিই তো, সব পেলে তো আর জীবনের মূল্য থাকে না। কী সুন্দর কথা। আমি আবার অনুপমকে ফোন করে বলি, আমার ভুল হয়ে গিয়েছে তোমায় বকাবকি করে।’
{{/usCountry}}আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি,ছোঁড়া হল ডিম, উঠল ‘চোর’ স্লোগান, কী কারণ?
এই সাক্ষাৎকারেই হৈমন্তী শুক্লা কথা প্রসঙ্গে জানান তিনি পরিবর্তনকে ভীষণভাবে সমর্থন করেন। একটা সময় ছিল যখন সঙ্গীত শিল্পীরা একটা জায়গায় বসে গান গেয়ে যেতেন, সেটাই উপভোগ করতেন শ্রোতারা। কিন্তু এখন ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। এখন দর্শক পাল্টেছে, তার সঙ্গে পাল্টে গিয়েছে সঙ্গীত শিল্পীরাও। এইভাবেই ধীরে ধীরে সবকিছুর পরিবর্তন ঘটে।