...
...
Next Story

Happy Birthday Ashmita: অস্মিতা নাকি ‘টলিউডের করিনা’! গসিপ কুইন বান্ধবীকে জন্মদিনে ভালোবাসায় ভরাল অহনা-তনুশ্রীরা

টলিপাড়ার জনপ্রিয় মুখ অস্মিতা চক্রবর্তী। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। জন্মদিনে বন্ধুরা ভালোবেসে পোস্ট করেছে ‘টলিপাড়ার করিনা কাপুর’ নামে।

Published on: Jul 19, 2026, 19:28:20 IST
Advertisement

রবিবার ‘তারে ধরি ধরি মনে করি’-খ্যাত অস্মিতা চক্রবর্তীর জন্মদিন। টলিপাড়ার বহু তারকা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে। পোস্ট এসেছে প্রেমিকে থেকেও। সকাল-সকাল প্রারব্ধি সিংহ-ের তরফ থেকে এল আদুরে পোস্ট।

অস্মিতা চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছা জানাল টলিপাড়া।
অস্মিতা চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছা জানাল টলিপাড়া।

দুজনের একগুচ্ছ ধারাবাহিক ভাগ করে নিলেন প্রারদ্ধি। যা মূলত রাত ১২টার পরে জন্মদিনের কেক কাটার পরে তোলা। সঙ্গে লিখলেন, ‘যে হৃদয়ে আমি নিজের ঘর খুঁজে পাই, আজ সেই হৃদয়ের উদযাপন। শুভ জন্মদিন, ভালোবাসা। এভাবেই উজ্জ্বল থেকো, এগিয়ে চলো। তোমার জন্য আরও অনেক সাফল্য অপেক্ষা করে আছে।’

অস্মিতার জন্য অহনা দত্ত লিখলেন, ‘আরও অনেক জড়িয়ে ধরা, আরও অনেক আড্ডা আর অফুরন্ত গসিপ… হ্যাপি বার্ড ডে আমাদের টলিউডের করিনা কাপুর।’ অহনা একা নন, তনুশ্রী গোস্বামীও অস্মিতাকে ‘টলিউডের করিনা’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির করিনা কাপুর... আরও খবর চাই.. তুই আমাদের একমাত্র বিশ্বস্ত সূত্র যে এবিপি আনন্দ কে হার মানিয়ে দেবে। খুব ভালো থাক, এভাবেই থাক। এত্ত এত্ত আদর ।’

'ভাগ্যলক্ষ্মী' ধারাবাহিকে অভিনয়ের সময় থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা। শুভ-রিয়া’ জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মূলত জি-বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের ‘কলি’ চরিত্র দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন অস্মিতা। এছাড়াও ফেলনা, সাঁঝের বাতি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। প্রারদ্ধিকে দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া-তে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একে-অপরের সঙ্গে ভালোবাসামাখা ছবি শেয়ার করে নেন।

টলিপাড়ার চকোলেট বয় প্রারদ্ধি, মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়। এক সাক্ষাৎকারে অস্মিতা বলেছিলেন, ‘যখন দেখি মহিলারা ওর প্রশংসা করছে, ওর প্রেমে পড়ছে, আমার খুব ভালো লাগে। এই নিয়ে ওর পিছনেও লাগি। আসলে আমরা তো খুব ভালো বন্ধু। তাই একদম সমস্যা হয় না এই নিয়ে।’ আপাতত চুটিয়ে প্রেম আর কাজ করে যেতে চান দুজনে এভাবেই।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks