...
...
Next Story

Saina Birthday Gift: ১৬-য় পা সাইনার, প্রথম উপহার সোমরাজের তরফে! লাজুকে বিশেষ নামে ডাক, কী দিলেন নায়ক?

Saina Birthday Gift: পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছে আগেই। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র জনপ্রিয় জুটি লাজু এবং অনুভব। তবে পর্দার প্রেমের বাইরেও বাস্তবে তাঁদের সম্পর্কটা অত্যন্ত শ্রদ্ধার এবং স্নেহের। প্রিয় ‘লাজু’র জন্মদিনে প্রথম উপহারটি পাঠাতে ভুললেন না অনুভব।

Published on: May 9, 2026, 09:10:57 IST
Advertisement

ক্যালেন্ডারের পাতায় দিনটা ৯ই মে। রবীন্দ্রনাথের জন্মদিন, তাই বাঙালির কাছে এই দিনটা একটু বেশিই স্পেশ্য়াল। এর বাইরে ছোট পর্দার ‘লাজু’ ওরফে সাইনা চট্টোপাধ্যায়ের জীবনের বিশেষ দিন এটি। ষোলো বসন্তে পা দিলেন অভিনেত্রী। আর সেই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে প্রথম উপহারটি এল তাঁর পর্দার নায়ক সোমরাজ মাইতির তরফ থেকেই। জন্মদিনের মধ্য়রাতে প্রিয় সহ-অভিনেত্রীকে একগুচ্ছ নীল অর্কিড আর কেক পাঠিয়ে শুভেচ্ছা জানালেন সোমরাজ।

১৬-য় পা সাইনার, প্রথম উপহার সোমরাজের তরফে! লাজুকে বিশেষ নামে ডাক, কী দিলেন নায়ক?
১৬-য় পা সাইনার, প্রথম উপহার সোমরাজের তরফে! লাজুকে বিশেষ নামে ডাক, কী দিলেন নায়ক?

উপহার ও বিশেষ ডাক:

এ দিন সমাজমাধ্যমে উপহারের ছবি ভাগ করে নিয়েছেন পর্দার লাজু। কেকের ওপর লেখা ‘টরাস বেবি’। সোমরাজকে ধন্যবাদ জানিয়ে সাইনা লিখেছেন, 'ধন্যবাদ সোমরাজ দা! তোমার থেকেই প্রথম উপহারটি পেলাম।’ অভিনেতা যে কেবল উপহার পাঠিয়েই ক্ষান্ত থেকেছেন তা নয়, আদুরে বিশেষ নামে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছোট পর্দার সঙ্গিনীকে, টরাস বেবি। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র অনুসারে সাইনা বৃষ রাশির জাতক।

পেশাদারিত্বের ঊর্ধ্বে স্নেহ:

আজকালকার গ্ল্যামার দুনিয়ায় যেখানে টলিউডের অন্দরে হামেশাই অভিনেতা-অভিনেত্রীদের রেষারেষি বা মনোমালিন্যের গুঞ্জন শোনা যায়, সেখানে সোমরাজ-সাইনার রসায়ন কিছুটা ব্যতিক্রমী। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অনুভব আর লাজু হিসেবে তাঁদের জুটিকে দর্শক পছন্দ করলেও, ক্যামেরার নেপথ্যে তাঁদের সমীকরণটা অনেকটা দাদা আর বোনের মতো। বয়সে সাইনা অনেক ছোট হওয়ায় তাঁকে সব সময় আগলে রাখেন সোমরাজ। শুটিংয়ের ফাঁকে অভিনয়ের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হোক বা ভুল ত্রুটি শুধরে দেওয়া— সোমরাজ যেন বাস্তবের ‘বড় দাদা’।

পর্দায় তাঁদের প্রেম থাকলেও বাস্তবে যে শ্রদ্ধার স্থানটি অটুট, তা আবারও প্রমাণিত হলো এই বিশেষ দিনে। সাইনা যখন টিনএজের চৌকাঠে দাঁড়িয়ে কেরিয়ারের স্বপ্ন বুনছেন, তখন অভিজ্ঞ সোমরাজ তাঁর বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন। এই নির্মল বন্ধুত্বপূর্ণ সম্পর্কই টলিপাড়ার নতুন প্রজন্মের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল।

মায়ের উপহার:

তবে শুধু নায়ক নন, সাইনাকে উপহারে মুড়ে দিয়েছেন মা, সংযুক্তাও। অভিষেক ঘরণী টিনএজার কন্যাকে একটি মিষ্টি হ্যান্ডব্য়াগ এবং সোয়ারোভস্কি নেকলেস উপহার হিসাবে পেয়েছেন সাইনা। দুটোই তাঁর খুব পছন্দ হয়েছে।

কনে দেখা আলো-র সাম্প্রতিক গল্পে লাজুর চরিত্র পুরোদমে প্রতিবাদী হয়ে উঠেছে। স্বামী সুদেবের মৃত্যুর নাটক মুখ বুজে মেনে নিতে চায় না সে। বরং চিরতরে সুদেবের সঙ্গে সম্পর্ক ভেঙে নিজের স্বপ্ন সাজাতে চায় লাজু। যা দেখে বেজায় খুশি অনুবন্তী ভক্তরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe