ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। ধর্মীয় প্রথা মেনে নিজের মাথার চুল বিসর্জন দিয়ে সম্পূর্ণ ন্যাড়া মাথায় (Bald Look) পুজো দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। শুধু নতুন রূপই নয়, পুজো দেওয়ার সময় হার্দিকের পাশে দেখা গেছে প্রেমিকা মাহিকা শর্মাকেও।

তিরুমালা মন্দিরে পুজো ও প্রথা পালন
তিরুপতি মন্দিরে ঈশ্বরভক্তি ও মানসিক পূরণের জন্য চুল বিসর্জন (Tonsure) দেওয়ার প্রাচীন ঐতিহ্য রয়েছে। হার্দিকও সেই ধর্মীয় রীতি মেনেই মাথা ন্যাড়া করেছেন। যদিও কোন মানসিক পূরণের জন্য মাথা কামালেন হার্দিক তা স্পষ্ট নয়।
প্রথা মেনে পুজো দেওয়ার পর হার্দিকের নতুন লুকের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা ওঁর এই ভক্তিময় রূপের প্রশংসা করেছেন।
পাশে ছিলেন প্রেমিকা মাহিকা
{{/usCountry}}পাশে ছিলেন প্রেমিকা মাহিকা
{{/usCountry}}তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার সময় হার্দিকের সাথে উপস্থিত ছিলেন ওঁর প্রেমিকা মাহিকা। দুজনেই অত্যন্ত সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে প্রার্থনা জানান।
নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিচ্ছেদের পর থেকে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা কারুর অজানা নয়, প্রেম লুকিয়ে রাখেননি। একসঙ্গে ধর্মীয় স্থানে যাওয়া এবং পুজো দেওয়ার এই দৃশ্য সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে? হার্দিক ও নাতাশার পুত্র অগস্ত্যর সঙ্গেও দারুণ বন্ডিং মাহিকার। আইপিএল ম্যাচ চলাকালীন হার্দিক-পুত্রকে মাঠে প্রায়ই দেখা যায় বাবার প্রেমিকার সঙ্গে। মাতৃস্নেহে যেভাবে অগস্ত্যকে আগলে রাখেন মাহিকা, তা প্রশংসনীয়।
ক্রিকেটার বিরাট কোহলি বিয়ের পর ধর্ম-কর্মে মন দিয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হামেশাই প্রেমানন্দ মহারাজজির দরবারে হাজির হন বিরাট। কিংবা কীর্তন শুনতে পৌঁছান। বিরাটের পথে হেঁটে এবার কি ধর্মীয় পথে হাঁটতে চলেছেন হার্দিকও, সেই প্রশ্নও অনেক ভক্তর মনে।