...
...
Next Story

র‍্যাম্পে হেঁটে ট্রোলিংয়ের শিকার হার্দিকের প্রেমিকা মাহিকা! ‘থার্ড ক্লাস’ বললেন নেটিজেনরা

ভারতীয় ক্রিকেটের হার্দিক পান্ডিয়া বর্তমানে খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন। এবার তাঁর প্রেমিকা মাহিকা শর্মা হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। আর তা করেই হলেই ট্রোল!

Published on: Mar 20, 2026, 23:22:31 IST
Advertisement

ভারতীয় ক্রিকেটের হার্দিক পান্ডিয়া বর্তমানে খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন। এক সময় তাঁর বিচ্ছেদ নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছিল। তারপর জানা যায় ফের প্রেমে পড়েছেন হার্দিক। এরপর তাঁর প্রেমিকার সঙ্গে নানা জায়গায় নজর কাড়েন তিনি। তবে এবার তাঁর প্রেমিকা মাহিকা শর্মা হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। আর তা করেই হলেই ট্রোল!

‘থার্ড ক্লাস’, র‍্যাম্পে হেঁটে ট্রোলিংয়ের শিকার হার্দিকের প্রেমিকা মাহিকা!
‘থার্ড ক্লাস’, র‍্যাম্পে হেঁটে ট্রোলিংয়ের শিকার হার্দিকের প্রেমিকা মাহিকা!

আরও পড়ুন: একে অপরকে কেক খাইয়ে দিলেন দেব-রুক্মিণী! আবহে প্রাক্তন শুভশ্রীর গান 'মালারে…', বাস্তবে কবে হবে মালাবদল?

নমস্তে ডট ইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় ল্যাকমি ফ্যানশন ইউকের মঞ্চে র‍্যাম্পে হাঁটছেন মাহিকা। সাদা পোশাকে র‍্যাম্পে হাঁটেন তিনি।

কিন্তু তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ব্যাপক ভাবে ট্রোল করেছেন তাঁকে। একজন লেখেন, ‘ছিঃ, দেখে মাথা খারাপ হয়ে গেল।’ আর একজন লেখেন, 'থার্ড ক্লাস'।

আরও পড়ুন: ছেলের প্রথম জন্মদিনে পোলাও থেকে মাছ বাঙালি পদে মেনু সাজালেন মানসী! নিজের হাতে দইও খাওয়ালেন খুদে গোল্লাকে

উল্লেখ্য হার্দিক এবং তাঁর প্রথম স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ একে অপরের প্রেমে পড়েন ২০১৯ সাল নাগাদ। এরপর ২০২০ সালের জানুয়ারিতে হয় বাগদান। কোভিড-১৯ লকডাউনের মধ্যে তারা তড়িঘড়ি আইনি বিয়ে করেন। সেই বছরেরই ৩০ জুলাই তাঁদের ছেলে অগস্ত্য পান্ডিয়ার জন্ম হয়।

এরপর সন্তান জন্মানোর প্রায় ৩ বছরের মাথায় তাঁরা ভারতীয় এবং সার্বিয়ান রীতিনীতি অনুসারে পুনরায় বিয়ে করেন। তবে সামাজিক বিয়ের ১ বছর কাটতে না কাটতেই দেখা যায় যে নাতাশা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবি সরিয়ে ফেলেছেন। যা থেকে মূলত বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের অগস্ট মাসে তাঁদের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks