...
...
Next Story

Harsh Chhaya and Shefali Shah: 'আমি ৮-৯ মাস আগে থেকেই জানতাম...', শেফালির সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন হর্ষ

Harsh Chhaya and Shefali Shah: কিছুদিন আগেই শেফালি শাহ সন্তান জন্মের থেকে কুকুর পোষা বেশি ভালো, এই মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ান। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গেলে শেফালি প্রায় ছয় বছর অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে সংসার করার পর আলাদা হয়ে যান এবং নতুনভাবে নিজের জীবন শুরু করেন।

Published on: May 18, 2026 09:04 PM IST
Advertisement

Harsh Chhaya and Shefali Shah: কিছুদিন আগেই শেফালি শাহ সন্তান জন্মের থেকে কুকুর পোষা বেশি ভালো, এই মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ান। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গেলে শেফালি প্রায় ছয় বছর অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে সংসার করার পর আলাদা হয়ে যান এবং নতুনভাবে নিজের জীবন শুরু করেন। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কথা বলেননি এই তারকা জুটি, তবে সম্প্রতি হর্ষ জানিয়েছিলেন তিনি ডিভোর্সের ৮ থেকে ৯ মাস আগেই জানতে পেরেছিলেন যে সম্পর্কটি শেষ হতে চলেছে এবং তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন বিবাহবিচ্ছেদের জন্য।

শেফালির সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন হর্ষ
শেফালির সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন হর্ষ

সম্প্রতি টি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘প্রত্যেকের কাছে বিবাহ বিচ্ছেদের কারণ সম্পূর্ণ আলাদা হয়। আমরা আমাদের ক্ষেত্রে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরেছিলাম একে অপরের কাছে। ও যখন আমাকে বলেছিল যে ও আমার সঙ্গে থাকতে পারবে না, তার ৮-৯ মাস আগেই আমি জানতাম এই কথাটাই বলবে ও। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি ঠিক এই কারণেই দিল্লি ছেড়ে মুম্বাই চলে এসেছি। ডিভোর্সের ব্যাপারটা কে কিভাবে মোকাবিলা করবে সেটা তার নিজের উপর নির্ভর করে। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে সহজে বিচলিত হয়নি।’

আরও পড়ুন: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

বিবাহ বিচ্ছেদের পরের সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লেগেছিল আমার। আমি প্রায় পাঁচ থেকে ছয় মাস প্রতিনিয়ত অনুশোচনা করেছি, একা একা চিৎকার করেছি। কিন্তু যখন আপনি মানসিক চাপে থাকেন তখন চারিপাশের মানুষের কথা আপনাকে শুনতে হয়। তাই সেই সময় আমি একজনের সঙ্গে কথা বলতাম এবং তার সঙ্গে আমার নিজের সমস্যা শেয়ার করতাম। প্রায় দু তিন মাসের মধ্যে একাধিকবার আমি ডেটে গিয়েছিলাম। আপনার মনের কথা প্রকাশ করার জন্য কাউকে দরকার হয় এবং সেই সময় তেমন কাউকে খুঁজছিলাম আমি।’

হর্ষ আর শেফালির সম্পর্ক

হর্ষ ও শেফালির পরিচয় হয়েছিল 'হাসরাতেঁ' ধারাবাহিকের সেটে। ১৯৯৪ সালে বিয়ে করেন। তবে, তাদের দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি এবং ২০০০ সালে তারা আলাদা হয়ে যান। সেই বছরই শেফালি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন এবং পরে এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই পুত্রসন্তান হয়। অবশেষে হর্ষ অভিনেত্রী সুনীতা সেনগুপ্তকে বিয়ে করেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe