টলিউডে স্টারডম ও ‘ফ্যান ওয়ার’ কোনও নতুন কথা নয়। বিশেষ করে দেব এবং জিতের অনুরাগীদের মধ্যে সোশাল মিডিয়ায় প্রায়শই কাদা ছোড়াছুড়ি হতে দেখা যায়। জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (#KBBKBD)-কে নিয়ে দেবের এক ফ্যান পেজের তরফে কটাক্ষ করা হলে রুখে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খোদ দেব। তিনি সাফ জানান, 'জিৎ আমার বড় দাদা'।

জিতের প্রতি দেবে শ্রদ্ধা মুগ্ধ নেটপাড়া
জিতের ছবি নিয়ে ফ্যান পেজের ট্রোল
সম্প্রতি দেবের একটি ফ্যান পেজের পোস্টে জিতের নতুন ছবির ১ম সপ্তাহের টিকিট বিক্রি ও বক্স অফিস নম্বর নিয়ে কড়া নেগেটিভ রিভিউ ও কটাক্ষ করা হয়। পোস্টে লেখা হয়েছিল— ‘১ম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামি শেষ পর্যায়ে যাকে বলে…অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে!ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটা নেই, বানিয়ে বলছে…'।
কড়া হাতে ট্রোল বন্ধের নির্দেশ দেবের
এই কটূক্তি চোখে পড়তেই মুখ বুজে থাকেননি দেব। ওই ফ্যান পেজের কমেন্ট বক্সে গিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি। পরবর্তীতে নিজের প্রোফাইল থেকেও ইতিবাচক বার্তা শেয়ার করেন।
কমেন্টে দেব লেখেন, ‘তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এসব বন্ধ করো। ও আমার বড় ভাইয়ের মতো। আমরা একই ইন্ডাস্ট্রির অংশ।’ দেব আরও জোর দিয়ে বলেন, জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলিট করার জন্য।
পরে দেব নিজের ব্য়ক্তিগত প্রোফাইলে ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘ওর বিরুদ্ধে সব কিছু এক্ষুণি মুছে ফেল। উনি আমার বড় দাদা।’ এরপর দেব ট্রোল না করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিত-এর ‘KBBKBD’ দেখার আহ্বান জানান দেব। তিনি জানান, ‘নিজেরাও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও আগামী সপ্তাহে সিনেমাটা দেখতে যাচ্ছি।’
{{/usCountry}}পরে দেব নিজের ব্য়ক্তিগত প্রোফাইলে ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘ওর বিরুদ্ধে সব কিছু এক্ষুণি মুছে ফেল। উনি আমার বড় দাদা।’ এরপর দেব ট্রোল না করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিত-এর ‘KBBKBD’ দেখার আহ্বান জানান দেব। তিনি জানান, ‘নিজেরাও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও আগামী সপ্তাহে সিনেমাটা দেখতে যাচ্ছি।’
{{/usCountry}}টলিউডে সুস্থ বিনোদন পরিবেশ গড়ে তুলতে এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে দেবের এই স্বতঃস্ফূর্ত ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র। 'নেগেটিভিটি নয়, ভালোবাসাই পথ'— তা আবারও প্রমাণ করলেন সুপারস্টার দেব।
দেবের কাছে ‘বকা’ খেয়ে তড়িঘড়ি জিৎ-এর নতুন ছবির বিরুদ্ধে সমস্ত পোস্ট মুছে দেয় ওই ফ্যান পেজ। যার ফলোয়ার সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি। সঙ্গে জানায়, ‘দাদা তুমি বারবার সৌজন্যের কথা বলো... আমরা তাই তোমাকে নিয়েই মেতে থাকি দাদা... তোমার মতো বাকি হিরোরা যদি করতো তাহলে তো আর কিছুই হতো না… তুমি আদেশ দিতে... কিন্তু অনুরোধ কথাটা কেন লিখলে…’। পরে দেবের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে অন্য কোনও হিরোকে নিয়ে নেতিবাচক কিছু না লেখার কথাও জানায় ওই পেজের অ্যাডমিন। শুধু দেব যে পোস্টে কমেন্ট করেছে, সেটি মুছে ফেলেনি তাঁরা। জানায়, দেবের মন্তব্য সেই পোস্টে থাকাতেই ওই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, জিৎ-এর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তির পর প্রথম এক সপ্তাহে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা আয় করে নিয়েছে।