'বিগ বস বাংলা'-র অন্দরে ঝগড়া আর অশান্তির পারদ এখন একদম তুঙ্গে! সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঘরের নতুন টাস্কের প্রোমো, আর তাতেই রীতিমতো তুলকালাম কাণ্ড। রাজবীর, দুর্নিবার, জিতু, সোনামণি, সোহিনী থেকে তনুশ্রী— বিগ বসের দেওয়া ‘সোনার বিস্কুট’ রসদ সংগ্রহের খেলায় প্রায় সব প্রতিযোগীই জড়িয়ে পড়েন একের পর এক তর্কযুদ্ধে।

তবে সমস্ত গণ্ডগোলকে ছাপিয়ে টক অব দ্য টাউন হয়ে উঠেছে অভিনেতা জিতু এবং নিরঞ্জন-এর মধ্যকারের চরম ধস্তাধস্তির দৃশ্য!
সংবেদনশীল অঙ্গে স্পর্শের অভিযোগ!
প্রোমোতে দেখা যাচ্ছে, ওই বিস্কুটের দখল নেওয়ার সময় জীতু ও নিরঞ্জনের মধ্যে তুমুল কাড়াকাড়ি শুরু হয়। আর সেই ধস্তাধস্তির মুহূর্তেই হঠাৎ রেগে আগুন হয়ে চিৎকার করে ওঠেন নিরঞ্জন। তাঁর মারাত্মক অভিযোগ— লড়াইয়ের মাঝে জিতুর হাত নাকি তাঁর 'প্রাইভেট পার্ট' (যৌনাঙ্গে) স্পর্শ করেছেন।
জীতু সাফ জানিয়ে দেন, এমন কোনও ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটেনি এবং তিনি অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন। পালটা বলেন, ‘তুমি মিথ্য়ে বলছো, তোমার প্রাইভেট পার্টে আমি টাচ করিনি’। ঘটনাটি কি নেহাতই টাস্কের সময়ের ভুল নাকি ইচ্ছেকৃত কোনো স্পর্শ, তা নিয়ে ঘরজুড়ে এখন শোরগোল!
নেটপাড়ায় মিম আর ট্রোলের বন্যা, টার্গেট সায়ক চক্রবর্তী!
জীতু ও নিরঞ্জনের এই ঘটনার প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ট্রোল আর মেমের বন্যা! কারুর মতে, অহেতুক ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন। আবার কারুর মতে, জীতুকে কোণঠাসা করতে মিথ্যে বলছেন নিরঞ্জন।
অন্যদিকে ঝামেলা লাগে সোনামণি এবং রাজবীরেরও। রাজবীর তাঁকে ‘ব্যাড টাচ’ (খারাপভাবে স্পর্শ) করেছেন এমন অভিযোগ করেন সোনামণি। তাঁর অভিযোগ অস্বীকার করে রুখে দাঁড়ান রাজবীর। ক্ষেপে লাল হয়ে যান রাজবীরের বিশেষ বন্ধু নন্দিনীও।
{{/usCountry}}অন্যদিকে ঝামেলা লাগে সোনামণি এবং রাজবীরেরও। রাজবীর তাঁকে ‘ব্যাড টাচ’ (খারাপভাবে স্পর্শ) করেছেন এমন অভিযোগ করেন সোনামণি। তাঁর অভিযোগ অস্বীকার করে রুখে দাঁড়ান রাজবীর। ক্ষেপে লাল হয়ে যান রাজবীরের বিশেষ বন্ধু নন্দিনীও।
{{/usCountry}}এদিন ঠিক কী কী, তা পুরো পর্ব সম্প্রচারিত হলেই জানা যাবে। তবে আপাতত এই 'হট' প্রোমো ঘিরে নেটপাড়ার উত্তাপ কিন্তু একশ ডিগ্রি পার! এর আগে ক্যাপ্টেন্সি টাস্কে আহত হয়ে সৃজলা হাসপাতালে পৌঁছে যান, তিনদিন পেরিয়ে গেলেও এখনও বিগ বসের ঘরে ফেলেননি নায়িকা। এর মাঝেও টাস্ক হাতে পেতেই ফের ঝামেলায় জড়ালেন প্রতিযোগিরা।