বড় পর্দায় আসছে হেমার জীবন, নায়িকার প্রথম পছন্দ দীপিকা, কেন?

অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব, হিন্দি সিনেমায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বহু বায়োপিক। এবার বড় পর্দায় আসতে চলেছে হেমা মালিনীর বায়োপিক। ভারতীয় সিনেমার ড্রিম গার্ল হিমা মালিনী দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

Published on: Jul 13, 2026, 20:30:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব, হিন্দি সিনেমায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বহু বায়োপিক। এবার বড় পর্দায় আসতে চলেছে হেমা মালিনীর বায়োপিক। ভারতীয় সিনেমার ড্রিম গার্ল হেমা মালিনী দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও হেমা মালিনী দেখেছেন বহু ওঠাপড়া। এবার হেমা মালিনীর জীবনের সেই অজানা ইতিহাস আসতে চলেছে বড় পর্দায়।

বড় পর্দায় আসছে হেমার জীবন
বড় পর্দায় আসছে হেমার জীবন

সম্প্রতি চলচ্চিত্র জগতে তাঁর ৬০ বছরের পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে হেমা মালিনী কথা বলেন এই বায়োপিক সম্পর্কে। একটি বায়োপিক তৈরি হওয়া মানেই একজনের চরিত্রে অন্য একজনের অভিনয় করা। খুব স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠে আসে হেমা মালিনী নিজের চরিত্র কাকে দেখতে চান।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী

প্রশ্ন শুনেই এক মুহূর্ত দেরি না করে হেমা মালিনী জানান, তিনি নিজের চরিত্রে অবশ্যই দেখতে চান দীপিকা পাড়ুকোনকে। যদি দীপিকা এই চরিত্রে অভিনয় করতে রাজি থাকেন তাহলে তিনি আপত্তি করবেন না। যদিও অন্য কেউ করলেও আপত্তি জানাবেন না হেমা। পরিচালকের যাকে যোগ্য মনে হবে তাকেই নিতে পারেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, হেমা মালিনীর সঙ্গে দীপিকার সম্পর্ক ভীষণ ভালো। ২০১৫ সালে হেমা মালিনী নিজের জীবনের ওপর লেখা বইয়ের প্রকাশের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকাকে। এছাড়াও দীপিকার প্রথম ছবিতে তাঁকে ‘ড্রিম গার্ল’ বলে সমাধান করা হয়, যা একমাত্র ডাকা হয় হেমা মালিনীকে।

আরও পড়ুন: 'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের

আগামী দিনে তাই হেমা মালিনীর চরিত্র যদি দীপিকা পাড়ুকোনকে দেখতে পাওয়া যায় তাতে অবাক হওয়ার কিছু নেই। যেহেতু দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ ভালো তাই এটা আশা করাই যায় হেমা মালিনীর চরিত্রটিকে একেবারে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে পারবেন দীপিকা।