‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-এর ঘরে নিজের গায়কি, রসবোধ আর নানা কর্মকাণ্ড দিয়ে দর্শক থেকে শুরু করে সঞ্চালক সালমান খানের মন জয় করে নিয়েছেন ২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ জয়ী তারকা কাজী তৌকির। তবে শুধু দর্শকই নন, কাজীকে দেখার জন্য জীবনের প্রথমবার ‘বিগ বস’ দেখতে শুরু করেছেন বলে খোদ এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন সংগীতজগতের শাহেনশাহ অরিজিৎ সিং।

এবার বিগ বসের ঘরের ভেতরে অরিজিতের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা ও তাঁর কঠোর পরিশ্রমের গল্প শুনিয়ে দর্শকদের আবেগপ্লুত করলেন কাজী তৌকির।
‘ঘণ্টার পর ঘণ্টা সেতার নিয়ে বসে থাকে অরিজিৎ...’
এক সময়ের সহ-প্রতিযোগী তথা বহু বছরের পুরোনো বন্ধু অরিজিৎ সিংয়ের সঙ্গীতের প্রতি অধ্যাবসায় নিয়ে কথা বলতে গিয়ে কাজী তৌকির বলেন. ‘ভাই, ও আমার জীবন! ওর লড়াকু মানসিকতা সত্যি ক্রেজি। ও টানা ৮ ঘণ্টা ধরে কাজ করলেও ক্লান্ত হয় না। একবার সেতার নিয়ে বসলে সময়ের কোনো খেয়াল থাকে না ওঁর। ছ’ঘণ্টা, সাত ঘণ্টা ধরে একটানা একই জিনিসে ডুবে থাকে। আমার যেমন পোশাকের ওপর প্যাশন, ওর প্যাশন হলো গান এবং গানের সেই পুরো প্রসেসটা।’
অরিজিতের সাপোর্ট ও সালমানের প্রশংসা
কাজী তৌকির ঘরে ঢোকার পর অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জীবনের প্রথমবার আমাকে বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী ওখানে রয়েছে!’
অন্যদিকে, শো-এর ‘উইকেন্ড কা বার’-এ খোদ সঞ্চালক সলমন খানও কাজীর ভূয়সী প্রশংসা করেন। কাজীর খুনসুটি ও মজাদার স্বভাবের কথা উল্লেখ করে সালমান বলেন, ‘এই ঘরে বহু তারা (স্টার) থাকতে পারে, কিন্তু রকস্টার একজনই—সে হলো কাজী তৌকির!’
{{/usCountry}}অন্যদিকে, শো-এর ‘উইকেন্ড কা বার’-এ খোদ সঞ্চালক সলমন খানও কাজীর ভূয়সী প্রশংসা করেন। কাজীর খুনসুটি ও মজাদার স্বভাবের কথা উল্লেখ করে সালমান বলেন, ‘এই ঘরে বহু তারা (স্টার) থাকতে পারে, কিন্তু রকস্টার একজনই—সে হলো কাজী তৌকির!’
{{/usCountry}}প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে কোটি কোটি অনুরাগীর মন ভেঙেছিলেন অরিজিৎ সিং। তবে সম্প্রতি নীতিশ তিওয়ারির ‘রায়ায়ণ’ ছবিতে এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁর গাওয়া ‘জয় জয় রাম’ গানটি মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে। আর এর মাঝেই বিগ বসের ঘর থেকে অরিজিৎ-কাজীর এই গভীর বন্ধুত্বের রসায়ন ফের একবার সুরের জগতের দুই তারকাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো।