‘বিগ বস বাংলা’-র ঘরের উত্তাপ প্রতিদিন বাড়ছে। সম্প্রতি একটি পর্বে অভিনেত্রী অনুষ্কা ঘোষ (Anuska Ghosh) এবং নন্দিনী দত্ত (Nandini Dutta)-র মধ্যে শুরু হওয়া ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি ও তুমুল অশান্তি ঘিরে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় বিগ বসের ঘর। বিতর্কের পারদ এতটাই চড়ে যায় যে কথা কাটাকাটির সীমানা ছাড়িয়ে জামাকাপড় ছুড়ে ফেলা এবং পরিবারের সদস্যদের টেনে এনে আক্রমণ করার ঘটনা ঘটে।

ব্যক্তিগত আক্রমণ ও মা-বাবাকে টেনে আনা
ঘটনার শুরু থেকেই অনুষ্কা ও নন্দিনীর মধ্যে বচসা তৈরি হয়। অনুষ্কা এক পর্যায়ে নন্দিনীকে কটু মন্তব্য করে বলেন, ‘তোর তো ছেলে ছাড়া চলে না।’ শো-এর বাইরে নন্দিনীকে কেউ পছন্দ করেন না বলেও দাবি করেন তিনি। পাল্টা যুক্তিতে নন্দিনী জানান যে অনুষ্কাকেও কেউ চেনেন না। এরপরই অনুষ্কা মন্তব্য করেন যে নন্দিনীর মা নিশ্চয়ই তাঁকে নিয়ে গর্ববোধ করেন না।
অনুষ্কা বলেন, ‘তোর তো একটা ছেলে লাগে সবসময়। ছেলে ছাড়া তুই থাকতে পারিস নাকি? তুই আসলে ছেলের জন্য পাগল। যেখানেই যাবি একটা করে ছেলে নিয়ে ঘুরবি। শোন দাদা আমায় এখানে ঢোকার আগে বলেছে আমি যেন তোকে দেখে নিই বুঝলি। তুই একটা নোংরা মেয়ে, হাট তুই। তোর মা তোকে দেখে লজ্জা পাচ্ছে বুঝলি? কী এমন কাজ করিস তুই, ওই তো ভিলেনের রোল দেয়, সব দেখেছি।’
এতেই ক্ষুব্ধ হয়ে নন্দিনী বলেন, ‘তোমার ঘরেও বাবা-ভাই থাকলে তাঁদের তুমিও রেসপেক্ট করো না।’
{{/usCountry}}এতেই ক্ষুব্ধ হয়ে নন্দিনী বলেন, ‘তোমার ঘরেও বাবা-ভাই থাকলে তাঁদের তুমিও রেসপেক্ট করো না।’
{{/usCountry}}জামাকাপড় ছুঁড়ে ফেলা ও সতীর্থদের প্রতিবাদ
মা-বাবাকে টেনে কথা বলায় ক্ষোভে ফেটে পড়ে অনুষ্কা নন্দিনীর সমস্ত পোশাক ও জামাকাপড় ছুঁড়ে ফেলে দেন। এই অভদ্র আচরণের বিরুদ্ধে তৎক্ষণাৎ সরব হন জীতু কমল, রাজভীর এবং অভিনেতা ভরত কল। ভরত কল স্পষ্ট জানান, পারিবারিক শিক্ষা বা মা-বাবাকে নিয়ে কথা বলা একেবারেই অনুচিত। জীতু ও রাজভীর অনুষ্কাকে তাঁর ভুল শুধরে দেন এবং জীতু নিজে এগিয়ে গিয়ে নন্দিনীর জামাকাপড় গুছিয়ে তুলে রাখেন।
রাজভীর-জীতুকে ‘মেরুদণ্ডহীন’ বলা ও ওয়াশরুমের ভুল বোঝাবুঝি
ঘটনার চরম উত্তেজনায় নন্দিনী ভুল বুঝে জীতু ও রাজভীরের ওপর চড়াও হন এবং তাঁদের ‘মেরুদণ্ডহীন’ বলে আক্রমণ করেন। জীতু শান্ত থাকলেও রাজভীর পরে ওয়াশরুম এরিয়ায় গিয়ে নন্দিনীকে বোঝান যে জীতু তাঁকে বোনের মতো ভালোবাসেন এবং তাঁর পক্ষ নিয়েই প্রথম অনুষ্কার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। জীতুকে কেন্দ্র করে নন্দিনী ও রাজভীরের মধ্যেও কিছুক্ষণ তর্ক চলে। এক পর্যায়ে নন্দিনী রাজবীরকে সটান জানান, তাঁর ও জীতুর মধ্যে একজনকে বেছে নিতে। পরবর্তীতে ভুল বোঝাবুঝির অবসান ঘটে।
গত সপ্তাহে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে পা রেখেছেন অনুষ্কা। তারপর থেকেই চড়ছে ঘরের পারদ। আগামিতে এই বঙ্গললনা আর কী কী খেল দেখান, তার অপেক্ষা।