সম্প্রতি প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর সঙ্গে সইসাবুদ করে তৃতীয় বিয়ে সেরেছেন সুপারস্টার আমির খান। মুম্বাইয়ে মাত্র ১৫০ জন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অতি ঘরোয়াভাবে সম্পন্ন হওয়া এই তৃতীয় বিয়ে নিয়ে বি-টাউনে যেমন চর্চা চলছে, তেমনই নতুন আলোচনার ঝড় উঠেছে টিভি দুনিয়াতেও।

অভিনেত্রী রুবিনা দিলাইক (Rubina Dilaik)-এর টক শো ‘দ্য পয়েন্ট অফ ভিউ’-এ বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন হিনা খান ও তাঁর স্বামী রকি জয়সওয়াল। আর সেখানেই আমিরের এই বিয়ে এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে রুবিনা ও হিনার মধ্যে গড়ে ওঠে দ্বিমত।
পেশাগত সাফল্য বনাম ব্যক্তিগত জীবন
অনুষ্ঠানে রুবিনার স্বামী অভিনব শুক্লা ও হিনার স্বামী রকি জয়সওয়ালের উপস্থিতিতে আলোচনা শুরু হয়— কোনও সুপারস্টারের ব্যক্তিগত জীবন কি তাঁর পেশাগত সাফল্যে প্রভাব ফেলে?
রুবিনা দাবি করেন, একজন তারকার ব্যক্তিজীবনের সিদ্ধান্ত তাঁর সিনেমা বা পেশাগত ইমেজের ওপর প্রভাব ফেলতে পারে। হিনা তা অস্বীকার করে বলেন, ‘সেই যুক্তিতে তো আমিরের কোনো সিনেমাই চলা উচিত ছিল না!’ পেশাগত সাফল্য ও ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা হওয়া উচিত।
‘আমাদের সমাজে বিয়ে-ডিভোর্স নিয়ে এখনো ছুৎমার্গ রয়েছে’
আমির খানের বারবার বিয়ে করা এবং সমাজ কীভাবে বিষয়টি দেখে, তা নিয়ে হিনা খান বলেন, ‘আমি তাঁকে বিয়ে করার জন্য বিচার করছি না। তবে রুবিনা, আমাদের সমাজে বারবার বিয়ে করাটা খুব ভালো চোখে দেখা হয় না! সাধারণ মানুষ ভাবতেই পারে— ‘আবার বিয়ে করছে? ওকেও কি ছেড়ে দিল?’
হিনার সাথে সুর মিলিয়ে তাঁর স্বামী রকি যোগ করেন, ‘বিয়ে তো দূরের কথা, আমাদের সমাজে ডিভোর্স হওয়াটাকেই তো ভালো চোখে দেখা হয় না।’
{{/usCountry}}হিনার সাথে সুর মিলিয়ে তাঁর স্বামী রকি যোগ করেন, ‘বিয়ে তো দূরের কথা, আমাদের সমাজে ডিভোর্স হওয়াটাকেই তো ভালো চোখে দেখা হয় না।’
{{/usCountry}}পুরোনো সম্পর্ক টিকিয়ে রাখার প্রশংসা
সমাজ একাধিক বিয়ে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেও, প্রাক্তন দুই স্ত্রী— রিনা দত্ত (Reena Dutta) ও কিরণ রাও (Kiran Rao)-এর সঙ্গে আমির খান যেভাবে সুসম্পর্ক এবং বন্ধুত্ব বজায় রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করেন হিনা।
বিতর্ক ও ভিন্ন মতামত থাকলেও শেষ পর্যন্ত হিনা ও রুবিনা দুজনেই একমত হন যে, মানুষ হিসেবে আমির খান অত্যন্ত হৃদয়বান এবং বারবার বিয়ে করা সত্ত্বেও দর্শকেরা তাঁর কাজ ও অভিনয়কে আগের মতোই ভালোবাসেন।
আমির ও গৌরীর বিয়ের ফ্ল্যাশব্যাক
উল্লেখ্য, বিগত ৫ জুলাই মুম্বাইয়ে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬০ পার করা আমির খান। ২৫ বছর আগে বেঙ্গালুরুতে প্রথম দেখা হলেও, ২০২৩ সালে আমির খানের তুতো বোন নুজহাত খানের মাধ্যমে পুনরায় তাঁদের যোগাযোগ হয়। দুই বছর প্রেমের পর অবশেষে ঘর বাঁধেন তাঁরা। গৌরীর আগের পক্ষের এক পুত্র সন্তান রয়েছে। আমিরের আগের দুই পক্ষের সন্তানদের সঙ্গেও দারুণ বন্ডিং আমিরের নতুন বউয়ের।