...
...
Next Story

মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী অনিন্দিতা! হিরণের নামে দায়ের করলেন অভিযোগ

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে এখন চর্চায়। হঠাৎ করেই মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। এরপরই নায়কের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আর এবার স্বামীর নামে অভিযোগ দায়ের করতে মেয়েকে নিয়ে থানায় পৌঁছলেন তিনি।

Published on: Jan 21, 2026, 21:54:51 IST
Advertisement

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে এখন চর্চায়। হঠাৎ করেই মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। এরপরই নায়কের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি জানান তাঁর স্বামীর সঙ্গে আইনি ভাবে ডিভোর্স হয়নি তাঁর। যদিও এই সব বিতর্কের মাঝেই বুধবার সন্ধ্যায় হিরণের দ্বিতীয় স্ত্রী একটি পোস্ট করেন। আর এবার স্বামীর নামে অভিযোগ দায়ের করতে মেয়েকে নিয়ে থানায় পৌঁছলেন নায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা।

মেয়ের সঙ্গে থানায় গিয়ে হিরণের নামে অভিযোগ দায়ের করলেন প্রথম স্ত্রী অনিন্দিতা!
মেয়ের সঙ্গে থানায় গিয়ে হিরণের নামে অভিযোগ দায়ের করলেন প্রথম স্ত্রী অনিন্দিতা!

দেখা গিয়েছে ইতিমধ্যেই নায়কের প্রথম স্ত্রী থানায় পৌঁছেছেন। তাঁর সঙ্গে তাঁর ও হিরণের মেয়েকেও দেখা গিয়েছে। তাঁদের অভিযোগ দায়ের করতে দেখা যায়। তবে কী কী অভিযোগ আনা হয়েছে সাংসদ তথা অভিনেতার বিরুদ্ধে সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, ঋতিকা বুধবার সন্ধ্যায় একটি পোস্ট করে জানান যে, মঙ্গলবার নয়, বরং অনেক আগেই তিনি ও হিরণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিরণ তাঁর প্রথম স্ত্রীকে নাকি ডিভোর্সের নোটিশও পাঠিয়ে ছিলেন। আর অনিন্দিতা নাকি হিরণ ও তাঁর বিয়ের বিষয়েও ওয়াকিবহাল ছিলেন।

ঋতিকার কথায়, ‘সব মিডিয়াকে বিনিত অনুরোধ, এই মুহূর্তে আমি কোনও রকমের ইন্টারভিউ দিতে পারছি না। এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত, এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। সম্প্রতি আমার একটা অপারেশন হয়েছে। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। আমি প্রথম বউ (হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়) অনিন্দিতার যে বক্তব্যগুলো শুনেছি, তার কিছু বিষয় স্পষ্ট করা খুবই দরকার বলে মনে করি।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks