টলিপাড়ার বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে মায়ের ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করলেন অভিনেত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু দিন আগেই দূরত্ব তৈরি হয়েছে, আইনি বিচ্ছেদ না হলেও বর্তমানে ঋতিকার সঙ্গে ছাদ ভাগ করেছেন হিরণ। অন্যদিকে, মেয়ে নিয়াশাকে সঙ্গে নিয়েই নিজের মতো করে জীবন সাজিয়েছেন অনিন্দিতা। এ বার জীবনের এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন তাঁদের কন্যা নিয়াশা চট্টোপাধ্যায়—পা রাখলেন কুড়ি বছরে। মেয়ের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন খোলা চিঠি লিখেছেন অনিন্দিতা।

চিঠির শুরুতেই মেয়ের জীবনের সমস্ত কষ্ট ও উদ্বেগ নিজের কাঁধে তুলে নেওয়ার কথা জানিয়ে মা লিখেছেন, ‘তোমার ২০তম জন্মদিনে আমার একটাই চাওয়া, আমার সোনা। তোমার সমস্ত দুঃখ, ভয়, দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনা এবং জীবনের পথে আসা প্রতিটি ছোট-বড় কষ্ট আমাকে দিয়ে দাও। আমি যেন ওগুলো তোমার হয়ে বয়ে নিয়ে যেতে পারি। আর তার পরিবর্তে আমার মধ্যে থাকা সমস্ত সুন্দর জিনিস—আমার সাহস, ভালোবাসা, শক্তি এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা তোমাকে উপহার দিতে চাই।’
মায়ের ছায়াতলে সন্তানকে সুরক্ষিত রাখার চিরন্তন আকুতি ফুটিয়ে তুলে অনিন্দিতা আরও লিখেছেন, ‘একজন মা হিসেবে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে চাই, যতদিন বেঁচে আছি জীবনের প্রতিটি ঝড় থেকে তোমাকে রক্ষা করতে চাই। যখনই জীবন কঠিন হয়ে উঠবে, আমি তোমার হাত ধরে সেই ঝড়গুলোর মোকাবিলা করতে এবং তোমাকে আলোর দিকে পথ দেখাতে চাই। মা হিসেবে আমার হৃদয়ের প্রতিশ্রুতি রইল এটাই।’
মেয়ের নামের সঙ্গে মিলিয়ে তাঁর শুভকামনা প্রকাশ করে মা লেখেন, ‘তোমার নামের মতোই উজ্জ্বল হয়ে ওঠো তুমি। আলো ছড়াতে থাকো। সর্বদা সাহস, আত্মবিশ্বাস এবং মাথা উঁচু করে পথ চলতে শেখো। আমার একমাত্র ইচ্ছে তোমাকে উঠতে, বিকশিত হতে এবং এত উজ্জ্বলভাবে জ্বলতে দেখা, যাতে আমি সবসময় গর্বের সঙ্গে তোমার দিকে তাকিয়ে থাকতে পারি। খুশি থাকো, শক্ত থাকো এবং আলো ছড়াতে থেকো। জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা।’
হিরণ-অনিন্দিতার বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন বা ইন্ডাস্ট্রির অন্দরের নানা গুঞ্জনকে দূরে সরিয়ে, একা মায়ের এই লড়াই এবং মেয়ের প্রতি নিঃশর্ত ভালোবাসার বার্তা এখন নেটপাড়ার নজর কেড়েছে। নিয়াশার কুড়ি বছরের জন্মদিনে মা-মেয়ের এই সুন্দর মুহূর্তটি তাই অনুরাগীদেরও আবেগপ্রবণ করে তুলেছে।
{{/usCountry}}হিরণ-অনিন্দিতার বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন বা ইন্ডাস্ট্রির অন্দরের নানা গুঞ্জনকে দূরে সরিয়ে, একা মায়ের এই লড়াই এবং মেয়ের প্রতি নিঃশর্ত ভালোবাসার বার্তা এখন নেটপাড়ার নজর কেড়েছে। নিয়াশার কুড়ি বছরের জন্মদিনে মা-মেয়ের এই সুন্দর মুহূর্তটি তাই অনুরাগীদেরও আবেগপ্রবণ করে তুলেছে।
{{/usCountry}}