দেখতে দেখতে দশ বছরে পদার্পণ করল হইচই। নিখাদ বাংলা সিরিজ এবং ছবির হাত ধরে মানুষকে মনোরঞ্জন করার যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল এই ডিজিটাল প্লাটফর্মের যাত্রা, দেখতে দেখতে কেটে গেল ১০টা বছর। ১০ বছরের জন্মদিনে তাই দর্শকদের দ্বিগুণ উপহার দিতে চলেছে হইচই।

দেবীপক্ষ: আগামী ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেবীপক্ষ। অপরাজিতা আঢ্য, উষসী রায় অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। মা কালীর সোনার জিভ চুরিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিরিজ মুক্তি পাবে আর কয়েক দিনের মধ্যে।
বীরাঙ্গনা টু: বীরাঙ্গনা সিরিজে অসাধারণ অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন। এবার পালা দ্বিতীয় পর্বের। তবে খুব সম্ভবত এই সিরিজের দ্বিতীয় পর্বের নিরঞ্জনকে আর দেখতে পাওয়া যাবে না। তবে সন্দীপ্তার অ্যাকশন এবারেও থাকবে মারকাটারি।
কাউরি বুড়ির মন্দির: আগামী কালীপুজোয় মুক্তি পাবে এই সিরিজ। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন সোলাঙ্কি, জিতু কমল এবং পাওলি দাম।
মাঙ্গলিক: এই সিরিজের ঘোষণা কিছুদিন আগেই করেছিলেন সৌমিতৃষা। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মাঙ্গলিক সিরিজে অভিনয় করবেন তিনি। পরিচালনায় কৃষানু গঙ্গোপাধ্যায়।
চালচিত্র: চালচিত্র সিরিজের প্রথম পর্ব ভীষণ জনপ্রিয় হয়েছিল সকলের মধ্যে। এবার আসতে চলেছে দ্বিতীয় পর্ব। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, চঞ্চল চৌধুরী এবং শ্বেতা মিশ্র অভিনীত এই সিনেমা মুক্তি পাবে আগামী ডিসেম্বর মাসে।
ফেলুদার গোয়েন্দাগিরি বাক্স রহস্য: আরও একবার ফেলুদার চরিত্র ধরা দিতে চলেছেন টোটা রায়চৌধুরী। সঙ্গে থাকবেন কল্পন মিত্র, শুভদীপ চক্রবর্তী। তবে এই বছর নয় এই সিরিজ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারি মাসে।
{{/usCountry}}ফেলুদার গোয়েন্দাগিরি বাক্স রহস্য: আরও একবার ফেলুদার চরিত্র ধরা দিতে চলেছেন টোটা রায়চৌধুরী। সঙ্গে থাকবেন কল্পন মিত্র, শুভদীপ চক্রবর্তী। তবে এই বছর নয় এই সিরিজ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারি মাসে।
{{/usCountry}}তানসেনের তানপুরা মোহনবাঁশি: বিক্রম চট্টোপাধ্যায় আবার ধরা দেবেন তানসেনের তানপুরা সিরিজে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারি মাসে।
কন্যা; শ্যামপ্তি অভিনীত কন্যা সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে সেটি। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে এটি একটি ভুতুড়ে সিরিজ হতে চলেছে।
ডিটেকটিভ তারিনী চরণ: সব্যসাচী চৌধুরী, দিতিপ্রিয়া রায় অভিনীত এই সিরিজের পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। একটি অসাধারণ সিরিজের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর মার্চ মাস অব্দি।
সতী: আগামী বছরের হোলিতে মুক্তি পাবে সন্দীপ্তা সেন অভিনীত সতী। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের গল্পে ফুটে উঠবে কোন কাহিনী তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক মাস।
কুমারী: রাইমা সেনের অভিনয় দেখতে পাওয়া যাবে এই সিরিজে। পরিচালনায় সাহানা দত্ত। তবে এর মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। রাজবাড়ীর অন্তরের কোন গল্প নিয়ে খুব সম্ভবত তৈরি হবে এই সিরিজ।
আগমবাগিশ দ্রোলমার খড়গ: আবারো একবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত একটি অসামান্য সিরিজ দেখতে চলেছেন দর্শক। আগামী বছরের পয়লা বৈশাখে মুক্তি পাবে এই সিরিজ। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়।
কুহেলি ২: প্রিয়াঙ্কা সরকার, ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে এবং অঙ্গনা রায় অভিনীত কুহেলি সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর। যেখানে আগে সিরিজের গল্প শেষ হয়েছে সেখান থেকেই তৈরি হবে দ্বিতীয় দ্বিতীয় পর্বের গল্প। তবে কবে মুক্তি পাবে সেটা এখনো জানানো হয়নি।
জুজুমা: ফের আরও একবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত একটি ভুতুড়ে সিরিজ মুক্তি পাবে হইচইয়ের পর্দায়। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। একটি ছোট্ট মেয়ের গল্প দেখানো হবে এই সিরিজে। মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।
শ্রীমতি নট আউট: অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত। সিরিজ মুক্তি পাবে আগামী বছর।
ছদ্মবেশী ২: ছদ্মবেশী সিরিজে প্রথমবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আবারও একবার তিনি এই চরিত্রেই ধরা দিতে চলেছেন। অভিনয় ছাড়াও তিনি পরিচালনার দায়িত্বও থাকবেন। মুক্তি পাবে আগামী বছর।
উত্তরণ চারুলতা: মিমি চক্রবর্তী অভিনীত এই সিরিজ মুক্তি পাবে আগামী বছর। পরিচালনায় অদিতি রায়। খুব সম্ভবত একজন মহিলা ডাক্তারের জীবন নিয়ে তৈরি হবে এই গল্প।
কানামাছি: প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাওয়া যাবে এই সিরিজে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিরিজটিও মুক্তি পাবে আগামী বছর।
ঠাকুরমার ঝুলি ২: রাহুল অভিনীত সর্বশেষ সিরিজ ছিল এটি। তবে রাহুল না থাকলেও এই সিরিজের দ্বিতীয় গল্প আসতে চলেছে আগামী বছর। আগের মতোই দিব্যাণী এবং শ্রাবন্তীকে দেখতে পাওয়া যাবে অভিনয় করতে।
শ্রীরামকৃষ্ণ: আগামী বছর মুক্তি পাবে শ্রীরামকৃষ্ণ। তবে কে বা কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। পরিচালনায় রয়েছেন সংলাপ ভৌমিক।