ছোটপর্দার অন্যতম ‘পাওয়ার কাপল’ তাঁরা। ‘যমুনা ঢাকি’র সেট থেকে শুরু হয়েছিল শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাসের সেই মিষ্টি প্রেমের গল্প। কিন্তু জানেন কি, রুবেলের মনজুড়ে যে আজ শুধুই শ্বেতা, তার পেছনে হাত রয়েছে অভিনেত্রী অহনা দত্তর আসল জীবনের স্বামীর? হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেপথ্যের সেই অনুঘটক আর কেউ নন, টলিপাড়ার নামী রূপটান শিল্পী (মেকআপ আর্টিস্ট) দীপঙ্কর রায়!

দীপঙ্করের তুলির টানেই কুপোকাত রুবেল!
আপাতত ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ মাতাচ্ছেন শ্বেতা এবং রুবেল জুটি। সম্প্রতি সেই মঞ্চেই নিজের বউকে নিয়ে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন দীপঙ্কর। আর সেখানেই ফাঁস হলো শ্বেতা-রুবেলের প্রেমকাহিনির এক অজানা অধ্যায়।
মঞ্চে দাঁড়িয়ে রুবেল যখন স্মৃতির সরণি বেয়ে বলছিলেন, ‘আমি যখন শ্বেতাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলাম…’, ঠিক তখনই রুবেলের মুখের কথা কেড়ে নেন দীপঙ্কর। চওড়া হেসে তিনি বুক ঠুকে বলেন, ‘তার কারণ আমি! আমি একদম প্রথম দিন থেকে এই প্রেমের সাক্ষী।’ আসলে ‘যমুনা ঢাকি’র সেটে দীপঙ্করের হাতের জাদুকরি রূপটানেই প্রতিদিন অপরূপা হয়ে উঠতেন শ্বেতা। আর মেকআপ রুম থেকে বেরিয়ে আসা সেই মায়াবী ‘যমুনা’র রূপ দেখেই প্রথম দেখায় মন হারিয়েছিলেন রুবেল। ফলে এই প্রেমের পেছনে দীপঙ্করের অবদান যে ১০০ শতাংশ, তা একবাক্যে মেনে নিলেন রুবেল।
যদিও শ্বেতাকে দীর্ঘদিন ধরেই চিনতেন রুবেল। একসঙ্গে নাচের স্কুলে ক্লাস করেছেন তাঁরা। সেইসময় অন্য সম্পর্কে ছিলেন শ্বেতা। ৯ বছরের সেই সম্পর্ক ভাঙার পর শ্বেতার হাত ধরেন রুবেল।
হাজির ‘চিরদিনই তুমি যে আমার’-এর শিরিনও
{{/usCountry}}হাজির ‘চিরদিনই তুমি যে আমার’-এর শিরিনও
{{/usCountry}}পর্দায় খলনায়িকা হিসেবে অহনা দত্ত যতই শ্বেতা-রুবেলের ক্ষতি করার চেষ্টা করুন না কেন, বাস্তবে অহনার স্বামী দীপঙ্করই কিন্তু এই জুটির প্রেমের আসল ‘কিউপিড’। আপতত তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে কুন্তলিনীর চরিত্রে দেখা যাচ্ছে অহনাকে। দীপঙ্করের সঙ্গে তাঁর প্রেমের গল্প কম বিতর্কিত নয়। সেই ঝলকও ফাঁস হবে দিদি নম্বর ১-এর মঞ্চে।
‘দিদি নম্বর ১’-এর এই বিশেষ পর্বে চমক রয়েছে আরও। এই একই এপিসোডে নিজের বাস্তব জীবনের বিশেষ মানুষ, অর্থাৎ প্রেমিক জিৎ সুন্দরকে নিয়ে হাজির হতে চলেছেন ছোটপর্দার আরেক চেনা মুখ শিরিন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেই ‘অপর্ণা’ ওরফে শিরিনকে এবার দেখা যাবে একেবারে অন্য মেজাজে। একদিকে শ্বেতা-রুবেলের নস্টালজিয়া, অন্যদিকে দীপঙ্করের সিক্রেট ফাঁস আর শিরিনের প্রেম— সব মিলিয়ে দিদির মঞ্চে এবার রোম্যান্সের ডাবল ধামাকা!