২০২৪ সালের নভেম্বর মাসে আইনি বিয়ে সেরেছিলেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। বহুদিনের বান্ধবী দিশার সঙ্গে গোপন ভাবেই বিয়েটা করেছিলেন তিনি। যদিও পড়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ঋত্বিকের বিয়ের খবর
২০২৪ সালের নভেম্বর মাসে আইনি বিয়ে সেরেছিলেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। বহুদিনের বান্ধবী দিশা দাসের সঙ্গে গোপন ভাবেই বিয়েটা করেছিলেন তিনি। যদিও পড়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ঋত্বিকের বিয়ের খবর। এবার অবশেষে সামাজিকভাবেও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ঋত্বিক।
লাল রঙের সাবেকি সাজে ঋত্বিক-দিশা
২৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়লেন ঋত্বিক এবং দিশা। এদিন দুজনেই সেজে উঠেছিলেন লাল রংয়ের সাবেকি পোশাকে। ঋত্বিক পরেছিলেন একটি লাল রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট রঙের ধুতি অন্যদিকে দিশা নিজেকে সাজিয়ে তুলেছিলেন লাল রঙের বেনারসিতে। দুজনকেই বিয়ের সাজে অসম্ভব সুন্দর দেখতে লাগছিল।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আইনি বিয়ের দুই বছর পর অবশেষে জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অভিনেতা। আগেই জানা গিয়েছিল, একই দিনে দুই বাড়ির অনুষ্ঠান হবে। আলাদা করে বৌভাতের অনুষ্ঠান হবে না। বিয়ের দিনই আসবেন সমস্ত অতিথিরা।
খাওয়া দাওয়াতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। মেনুতে কচি পাঁঠার মাংস থেকে শুরু করে চিংড়ির পদ সহ বিভিন্ন রকমের আইটেম থাকার কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন অভিনেতা। যদিও তিনি জানিয়েছিলেন মধুচন্দ্রিমা নিয়ে আলাদা করে প্ল্যানিং কিছু নেই। কিছুদিন আগেই নেপাল ঘুরে এসেছেন তাই আপাতত ঘুরতে যাওয়ার প্ল্যান নেই।
উল্লেখ্য, ২৫ নভেম্বর তারিখটি ঋত্বিকের কাছে খুব স্পেশাল একটি তারিখ কারণ ২০২৪ সালে এই একই দিনে তিনি আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঠিক দুই বছর পর ওই একই তারিখে তিনি সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। অভিনেতার শুরু হল জীবনে নতুন যাত্রা।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রেমিকাকে প্রপোজ করেছিলেন ঋত্বিক। তার এক মাসের মধ্যেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। সবটাই হয় গোপনে।